শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১ অক্টোবর শুরু ঢাবির ভর্তি পরীক্ষা, ঢাকার বাইরে ৮টি কেন্দ্র

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১ অক্টোবর শুরু হচ্ছে।
সেদিন ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

প্রথমবারের মতো ঢাকার বাইরে ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে থাকবে কেন্দ্র।

করোনা পরিস্থিতির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপাচার্য।

এবার ৭ হাজার ১৪৮ আসনের বিপরীতে অংশ নেবেন ৩ লাখ ২৪ হাজার ৩৪০ শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশ নেবেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জানান, আগামী ১ অক্টোবর ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। পরদিন ২ অক্টোবর ‘খ’ ইউনিটের, ২১ অক্টোবর ‘গ’ ইউনিটের, ২৩ অক্টোবর ‘ঘ’ ইউনিটের এবং ৯ অক্টোবর ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার শিক্ষার্থীদের ভোগান্তি ও আর্থিক দিকটি লক্ষ্য রেখে এ বছর প্রথমবারের মতো দেশের সাত বিভাগের সাতটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়গুলো হলো- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, রবিশাল বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞার ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

তিনি আরও জানান, এ বছরের ভর্তি পরীক্ষায় মোট পাঁচটি ইউনিটে ৭ হাজার ১৪৮ টি আসনের বিপরীতে মোট আবেদন করেছে ৩২ হাজার ৪৩৪০ জন। তার মধ্যে, ক ইউনিটে আবেদনকারীর সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৯৫৭, আসন রয়েছে ১ হাজার ৮১৫, আসনপ্রতি পরীক্ষার্থীর সংখ্যা ৬৪ দশমিক ৯৯। খ ইউনিটে আবেদনকারীর সংখ্যা ৪৭ হাজার ৬৩২। আসন রয়েছে ২ হাজার ৩৭৮, আসনপ্রতি পরীক্ষার্থীর সংখ্যা ২০। গ ইউনিটে আবেদনকারীর সংখ্যা ২৭ হাজার ৩৭৪। আসন রয়েছে ১ হাজার ২৫০, আসনপ্রতি পরীক্ষার্থীর সংখ্যা ২১ দশমিক ৯। ঘ ইউনিটে আবেদনকারীর সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৮৮১। আসন রয়েছে ১ হাজার ৫৭০, আসনপ্রতি পরীক্ষার্থীর সংখ্যা ৭৩ দশমিক ৮১। চ ইউনিটে আবেদনকারীর সংখ্যা ১৫ হাজার ৪৯৬। আসন রয়েছে ১৩৫, আসনপ্রতি পরীক্ষার্থীর সংখ্যা ১১৪ দশমিক ৭৯।

একই রকম সংবাদ সমূহ

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ভূমি ব্যবহার: দিল্লিকে ৪ শর্ত দেওয়ার চিন্তা করছে ঢাকা

ভারতের বিদ্যুৎ সঞ্চালনের ‘করিডর’ হতে গিয়ে নিজেদের স্বার্থ বিসর্জন দিতে চায় নাবিস্তারিত পড়ুন

আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনজীবী হিসেবে সফলবিস্তারিত পড়ুন

  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন