বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২য় স্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ, আবারও সমালোচনায় লিডার্সের পরিচালক

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: ২য় স্ত্রীর অত্যচার হাত থেকে বাঁচতে ও সংগঠনকে রক্ষা করতে লির্ডাসের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম বরাবর লিখিত অভিযোগ করেন। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে অবস্থিত বেসরকারি সংস্থা লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল।

 

অভিযোগে তিনি উল্লেখ করেন ২০২০ সালে তার প্রথম স্ত্রীর সাথে ডিভোর্স হওয়ার পর ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি পল্লবী সরকারে সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়।

 

বিয়ের পর থেকে তাদের বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া বিবাদ লেগেই থাকে। এনজিওর পরিচালক হয়ে বেশি টাকার মালিক নাওয়ায় তার চাহিদা পূরুন করতে পারিনা বলে আমাকে সব সময় গালিগালাজ করে থাকে। আমার সংসারে পূর্বের স্ত্রীর থাকা মেয়ে, আমার ভাই ও ভাইয়ের স্ত্রী, বোন, বোনজামাইকে নিয়ে গালিগাজ করে।

 

আমার বয়স বেশি ও সুন্দর চেয়ারা না থাকায় আমাকে নিয়ে বাইরের মানুষের কাছে বাজে মন্তব্য করে। এছাড়া আমার বর্তমান স্ত্রী টাকার জন্যে আমাকে বিয়ে করেছে বলে সে জানায়। টাকা না দিলে সংসার করবে না। সন্তান হওয়ায় সে চলে যেতে পারছে না বলে আমাকে ডিভোর্স দিতে বলে । ইতিপূর্বে সে আমার কাছ থেকে অনেক টাকা নিয়ে সুদের ব্যাবসা করছে বলে আমি জানতে পরি। সে আমার অফিসের সাথে সংশ্লিষ্ট না হয়েও অফিসের নানা বিষয় নিয় ঝামেলা করে।

 

এমন কি অফিস স্টাফদের নিয়ে বাজে মন্তব্য করে, তাদেরকে অফিস থেকে বের করে দিতে বলে। এতে করে প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এসকল বিষয় নিয়ে আমি প্রতিবাদ করলে সে ক্ষিপ্ত হয়ে আমার ছোট বাচ্চাকে মারধর করে এবং আমাকে মেরে ফেলার হুমকি দেয়। আমার প্রতিষ্ঠানকে ক্ষতি করবে বলেও হুমকি দেয়। আমাকে নিয় ইঙ্গিত করে সোস্যাল মিডিয়ায় মানহানিকর পোষ্টও দিয়েছে।

 

লিডার্সের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম বলেন,আমার কাছে লিডার্সের পরিচালক একটা অভিযোগ করেছে তদন্তের জন্যে একটি টিম করে দিয়েছি। তারা তদন্ত করে প্রতিবেদন জমা দিলে আসল ঘটনা জানা যাবে। তবে তাদের মধ্যে সমঝোতার কথা চলছে।

 

এ বিষয়ে লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল বলেন, তৃতীয় পক্ষ আমার সুনাম নষ্ট করার জন্য এমন বিভ্রান্তিকর তথ্য ঢাকা সহ বিভিন্ন জায়গায় পাঠিয়েছে বলে আমি জানতে পেরেছি। আসলে বিষয়টা সঠিক নয়। এ বিষয়ে আমি কোন মন্তব্য করতে পারবো না। যারা এ ধরনের তথ্য আপনাদের দিচ্ছে তাদের কাছে জিজ্ঞাসা করেন।

 

এ বিষয়ে মোহন মণ্ডলের দ্বিতীয় স্ত্রী পল্লবী সরকার বলেন, আমার বিরুদ্ধে সে যে অভিযোগ এনেছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি এখনো বিষয়টা সেভাবে জানি না। তবে যদি এ ধরনের অভিযোগ এনে থাকে তাহলে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।

একই রকম সংবাদ সমূহ

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হবে বুধবার না বৃহস্পতিবার তা নিয়েবিস্তারিত পড়ুন

সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেনবিস্তারিত পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট

চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারবিস্তারিত পড়ুন

  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়
  • সাতক্ষীরা স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক
  • কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রুমে মিললো এক বীর মুক্তিযোদ্ধার ম*রদে*হ
  • বিধ্বস্ত বিমানে কতজন দেশি-বিদেশি ছিলেন জানালো এয়ার ইন্ডিয়া
  • সাতক্ষীরা হাফেজ কল্যাণ পরিষদ ও জাতীয় ইমাম সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল