শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কাঁদলেন হাউমাউ করে

২২দিনের সন্তানের দুধও কিনতে পারছেন না শার্শার কর্মহীন সিএনজি চালক

যশোরের শার্শা উপজেলা নিজামপুর গ্রামের মো. শাহ আলম পেশায় একজন সিএনজি চালক। সিএনজি চালিয়ে চলতো তার সংসার। ঘরে তারা ২২ দিনের ছোট্ট শিশু সন্তান। চলমান কঠোর লকডাউনে তার একমাত্র আয়ের উৎস বন্ধ। ফলে সন্তানের দুধ কিনতে পারছেন না তিনি। সহ্য করতে পারছেন না সন্তানের কান্না। নিরুপায় হয়ে লোকজনের সামনেই চক্ষুলজ্জা ভুলে অশ্রু ভেজা চোখে সাহায্যের আকুতি করছেন বাধ্য হয়ে। কাঁদলেন  হাউমাউ করে, অসহায় হয়ে।

বুধবার (৮ জুলাই) সকাল ১০ টার দিকে এমন নির্মম হৃদয়স্পর্ষী দৃশ্য দেখা গেছে যশোরের শার্শা উপজেলার নিজামপুর বাজারে।

সিএনজি চালক শাহ আলম ওই গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র।

কান্না করতে করতে শাহ আলম বলেন, ‘আমার পরিবারের আমিই আয়ের একমাত্র ব্যক্তি। আমার চার সন্তান ও স্ত্রীকে নিয়ে ৬ সদস্যের সংসার। দীর্ঘদিন আয়ের পথ বন্ধ থাকলেও থেমে নেই সংসারের খরচ। লকডাউনে গত (২৩) জুন থেকে সড়কে গাড়ি চালাতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এরপর থেকে আর গাড়ি চালাতে পারিনি। কয়েক দিন প্রতিবেশীর কাছ থেকে ধার করে বাজার করলেও এখন আর তাও পাচ্ছি না।’

তিনি আরো বলেন, ‘ঘরে আমার ২২ দিন বয়সের একটা সন্তান রয়েছে। যার দু’দিন পরপর ২৫০ টাকা দিয়ে দুধ কিনে খাওয়াতে হয়। কিন্তু বর্তমান আমার কর্ম না থাকায় আমি দিশেহারা। অনেকের কাছে টাকা ধার চেয়েছি। এখন আর কেউ দিতে চাচ্ছে না। মেম্বার ও চেয়ারম্যানদের পক্ষ থেকে আমাকে আজো কোনো সহযোগিতা করা হয়নি। চাইলে দিবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।’

স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম সেতু জানান, ‘সকালে ঘটনাটি শোনার পর তাকে ডেকে বাচ্চার দুধ কেনার জন্য আমি তাকে কিছু অর্থ দিয়েছি। পরবর্তীতে তাকে আরো সহযোগিতা করা হবে।’

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজাকে বিষয়টি জানালে তিনি (ইউএনও) ওই ব্যক্তির (সিএনজি চালক) মোবাইল নম্বর চান।

তিনি বলেন, ‘আমি তার সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…