বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২৮ মার্চ দেশব্যাপী অর্ধদিবস হরতাল পালনের আহ্বান সিপিবির

নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি ও গ্যাস, বিদ্যুৎ, পানির দাম বাড়ানোর তৎপরতা বন্ধের দাবিতে ২৮ মার্চ অর্ধদিবস হরতালের আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

আজ ২৫ মার্চ এক বিবৃতিতে এই হরতালের ডাক দেন সিপিবি সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স।

বিবৃতিতে তারা বলেন, ‌‘ভুল নীতিতে চলছে। দেশের গ্যাসের যতটুকু উত্তোলন সম্ভব ততটুকু উত্তোলন করা হচ্ছে না।

স্থল ও সমুদ্রের গ্যাস অনুসন্ধান করতে যথাযথ পদক্ষেপ নেই। এসব সমস্যার সমাধান করতে পারলে গ্যাসের দাম কমিয়ে আনা যেত।

’গ্যাসের দাম বাড়ানোর এই অপতৎপরতা বন্ধের জন্য আমরা পুনরায় দাবি জানাচ্ছি এবং সুবিধামতো সময়ে দাম কমানোর লক্ষ্যে ও গ্যাস এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে গণশুনানি আয়োজয়ের আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি ও গ্যাস, বিদ্যুৎ, পানির দাম বাড়ানোর তৎপরতা বন্ধের দাবিতে আগামী ২৮ মার্চ দেশব্যাপী অর্ধ দিবস হরতাল পালন করতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান তারা।

একই রকম সংবাদ সমূহ

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়াবিস্তারিত পড়ুন

আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল প্রায়বিস্তারিত পড়ুন

  • প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী
  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী