শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৩৬ নতুন মুখ মোদির মন্ত্রিসভায়

ভারতের মন্ত্রিসভায় ব্যাপক রদবদল এনেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এই মন্ত্রিসভায় নতুন মুখ ৩৬ জন। মোট সংখ্যা ৭৭। সাতজনের পদোন্নতি হয়েছে।

বুধবার দিল্লিতে রাষ্ট্রপতি ভবনের দরবার হলে শপথ নেন ১৫ জন নতুন মন্ত্রী।

তবে শুধু নতুনদের জায়গা দেওয়া নয়, পুরনোদের মধ্যেও অনেককে বাদ দেওয়া হয়েছে।

আগের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন ১৫ জন পূর্ণমন্ত্রী। তাঁদের মধ্যে রয়েছেন আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, তথ্য-সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর, স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, রাসায়নিক ও সার মন্ত্রী সদানন্দ গৌড়া, শ্রমমন্ত্রী সন্তোষ গঙ্গোয়ার, শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক প্রমুখ।

এছাড়াও উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন প্রতিমন্ত্রী রাওসাহেব, শিক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় ধোত্রে, নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় প্রমুখও পদত্যাগ করেন।

থাওয়ারচাঁদ গহলৌতকে কর্নাটকের রাজ্যপাল করে পাঠানো হয়েছে।

বিশেষজ্ঞরা বলছে, সবটাই হচ্ছে মোদি সরকারের কোভিড মোকাবেলার ব্যর্থতা ঝেড়ে ফেলার জন্য।

তাছাড়াও রয়েছে দুটি বিষয়। এক, আগামী বছর উত্তরপ্রদেশে ভোট। দুই, ২০২৪ সালে লোকসভা ভোট।

একই রকম সংবাদ সমূহ

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা

থিম্পু যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। শুক্রবার (১৮বিস্তারিত পড়ুন

  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত