শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৫দফা দাবীতে শার্শায় তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের মানববন্ধন

বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের শার্শা উপজেলা শাখার আয়োজনে ৫ দফা দাবী পূরণের লক্ষে স্মারক লিপি প্রদান ও মানববন্ধন করেছে।

মঙ্গলবার বেলা ১১ টার সময় শার্শা উপজেলা চত্বরে এই কর্মসূচীর আয়োজন করা হয়।

উক্ত স্মারক লিপি ও মানববন্ধন কর্মসূচীতে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ শার্শা উপজেলা শাখার সকল সদস্য বৃন্দ উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ৫ দফা দাবী আদায়ের নিমিত্তে স্মারক লিপি তুলে দেন এবং উপজেলা চত্বরে মানববন্ধন কর্মসূচী পালন করেন।

এসময় দাবী আদায়ের লক্ষে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শার্শা উপজেলা শাখার সভাপতি মো: শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক আসাদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা ৫ দফা দাবীতে বলেন, ১। ৩য় শ্রেণি কর্মচারীদের নূন্যতম গ্রেড ১১ তম প্রদান করতে হবে এবং শিক্ষার্থী সংখ্যা অনুপাতে তৃতীয় শ্রেণির কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করতে হবে। ২। পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা/অফিস সুপার করতে হবে এবং পেশাগত উন্নয়ন কম্পিউটার সহ অন্যান্য বিষয়ে উচ্চতর ট্রেণিং এর দ্রুত ব্যবস্থা নিতে হবে। ৩। শিক্ষা মন্ত্রণালয়ের প্রণীত চাকুরীবিধি -২০১২ দ্রুত বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী ম্যানেজিং কমিটি/গভর্নিং বডিতে কর্মচারীদের একজন সদস্য রাখার ব্যবস্থা করতে হবে। ৪। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্ততে দ্রুত উচ্চতর পদে পদোন্নতির ব্যবস্থা করতে হবে এবং ৫। সকল এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে।

জাতির জনকের কন্যার সরকার মুক্তিযুদ্ধের চেতনায় জাতি গঠনে যুগোপযোগী শিক্ষানীতি উপহার দেয়েছেন। এই শিক্ষানীতির আলোকে দীর্ঘদিনের কাঙ্খিত চাকুরী বিধিমালা-২০১২ জারি করা হলেও বাস্তবায়ন হয়নি একটি দাবীও।

বর্ণিত দাবীসমূহ অনতিবিলম্বে মেনে নেওয়ার জন্য জোর দাবী জানান বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের শার্শা উপজেলা শাখার সংশ্লিষ্ট ব্যক্তিবরা।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক