বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের করোনা টিকা দেয়া হবে জুনে

৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের করোনা টিকা আগামি জুনের মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, প্রায় দুই কোটি শিশুকে টিকার আওতায় আনা হবে। তাদের ফাইজারের বিশেষ টিকা দেওয়া হবে।

শুক্রবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া শুভ্রসেন্টারে ইফতার মাহফিল অনুষ্ঠানে বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী বলে, ‘আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেয়েছি। ৩০ লাখ টিকা এরই মধ্যে এসেছে। মা-বাবাদের বলবো ৫ থেকে ১২ বছরের শিশুদের জন্ম নিবন্ধন করে নেবেন। জন্ম নিবন্ধন দিয়ে টিকার রেজিস্ট্রেশন করে ফেলবেন। যাতে টিকা নিতে কোনো সমস্যা না হয়।’

তিনি আরও বলেন, বাংলাদেশ বিশ্বের এমন একটি দেশে যেখানে প্রায় ৭৫ ভাগ জনগণকে টিকা দেওয়া হয়েছে। টার্গেটের নির্দিষ্ট জনগণের ৯৫ ভাগ লোককে টিকা দেওয়া হয়েছে। আমরা এরই মধ্যে প্রায় ২৫ কোটি ডোজ টিকা দিয়ে ফেলেছি। আমরা এখন বুস্টার ডোজ দিচ্ছি। যারা বুস্টার ডোজ নেননি তারা দ্রুত বুস্টার ডোজ নেবেন।’

করোনার চতুর্থ ঢেউ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আমাদের দেশের বেশিরভাগ মানুষ টিকা নিয়েছেন। তাই চতুর্থ ওয়েব আমাদের দেশে সেভাবে আসবে না।’

এসময় জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর