রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৬০ হাজার টাকায় ধর্ষণের মীমাংসা করলেন নারী কাউন্সিলর

নারায়ণগঞ্জের বন্দরে এক বিধবাকে ধর্ষণের ঘটনায় ৬০ হাজার টাকা জরিমানায় রফদফা করার অভিযোগ উঠেছে সিটি কর্পোরেশনের নারী (সংরক্ষিত) কাউন্সিলর শিউলি নওশাদের বিরুদ্ধে।

বিয়ের প্রলোভন দেখিয়ে ওই এলাকার বাড়িওয়ালা খোকার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণের অভিযোগ আনেন ভাড়াটিয়া ওই বিধবা (৩৫)।

বিষয়টি স্থানীয় নারী কাউন্সিলরকে জানালে তিনি গত সোমবার রাতে দড়ি সোনাকান্দা এলাকায় কাউন্সিলরের নিজ বাসভবনে বসে সালিশের নামে ওই জরিমানা করেছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।

জরিমানার টাকা এক মাসের মধ্যে পরিশোধের সময় নির্ধারণ করে ধর্ষিতার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর রাখা হয়েছে বলে জানিয়েছেন ওই বিধবা।

এলাকাবাসী জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২০নং ওয়ার্ড বন্দরের দড়ি সোনাকান্দা এলাকার ৩ সন্তানের জননী বিধবা নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে বাড়িওয়ালার ছেলে খোকা মিয়া।

গত রোববার রাতেও বিধবার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে খোকা। ওই বিধবা নারী রাতেই ঘটনাটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানান। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করতে নাসিক (১৯, ২০ ও ২১নং ওয়ার্ডের) সংরক্ষিত নারী কাউন্সিলর শিউলি নওশাদের শরণাপন্ন হন ধর্ষক খোকা মিয়ার মা।

গত সোমবার রাতে নারী কাউন্সিলর শিউলি নওশাদের নিজ বাস ভবনে এক সালিশ বিচারের আয়োজন করা হয়। সালিশ বিচারে কাউন্সিলর শিউলি নওশাদ ধর্ষক খোকাকে ৬০ হাজার টাকা জরিমানা ধার্য করে রায় ঘোষণা করেন।

ওই বিধবা নারী সাংবাদিকদের বলেন, এই বাড়িতে ভাড়া আসার পর থেকেই বাড়িওয়ালার ছেলে খোকা আমাকে বিরক্ত করত। এক পর্যায়ে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তুলে। বিয়ে নিয়ে টালবাহানা করায় শারীরিক সম্পর্ক বন্ধ থাকে। রোববার রাতে জোরপূর্বক ধর্ষণ করে খোকা। বিষয়টি স্থানীয়ভাবে জানানো হয়।

সোমবার রাতে কাউন্সিলর শিউলি আপার বাড়িতে বসে বিচার সালিশে ৬০ হাজার টাকা জরিমানা করে। এক মাসের মধ্যে জরিমানার টাকা দেয়ার নির্দেশ দেয়ার পাশাপাশি আমার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেন মাতুব্বররা।

ধর্ষণের মতো অপরাধের সালিশ করার এখতিয়ার আছে কিনা- এ ব্যাপারে কাউন্সিলর শিউলি নওশাদকে ফোনে জানতে চাইলে তিনি বলেন, মোবাইলে আপনার সঙ্গে এসব কথা বলা সম্ভব না। সাক্ষাতে কথা বলব।

একই রকম সংবাদ সমূহ

নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতেবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’বিস্তারিত পড়ুন

ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সিটি কর্পোরেশন ও শহরাঞ্চলসহ সারাদেশে তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল ও ব্যবস্থাপনাবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ
  • মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?