বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৭ দফা দাবিতে আন্দোলনে যাওয়ার ঘোষণা, সরকারি কর্মচারীদের

৭ দফা দাবিতে সরকারি দাবি আদায় ঐক্য পরিষদ আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের নেতারা এ দাবি জানান।

দাবিগুলো হলো সরকারি কর্মচারিদের জন্য পে- কমিশন গঠন করে অবিলম্বে ৫০% মহার্ঘ ভাতা প্রদান, বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী ১০ ধাপে বেতন স্কেল নির্ধারণ, সরকারি সকল দপ্তর, অধিদপ্তরে পদবি পরিবর্তন করে অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন, টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহালসহ বেতনের জৈষ্ঠতা পুনবহাল, আউট সোর্সিং পদ্ধতি বাতিল করে উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর, সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ এবং অবসরের বয়সসীমা ৬২ বছর নির্ধারণ এবং বুক পোস্টে কর্মরতসহ সকল পদে কর্মরতদের পদোন্নতি দিয়ে উচ্চতর গ্রেড প্রদান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সরকারি দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়কারী সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান।

এসময় বাংলাদেশ সরকারী কর্মচারী সংহতি পরিষদ, তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতি, প্রাথমিক শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজ, বাংলাদেশ কর্মচারী কল্যাণ ফেডারেশন, বিচার বিভাগীয় এসোসিয়েশন, সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদ, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশন, বাংলাদেশ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্মচারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

চীনের দালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) বাংলাদেশবিস্তারিত পড়ুন

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়াবিস্তারিত পড়ুন

  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী
  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর