৭ ফেব্রুয়ারি দেশব্যাপী উদ্যাপিত হবে ‘বাংলা ইশারা ভাষা দিবস-২০২১’


আগামী ৭ ফেব্রুয়ারি রোববার দেশব্যাপী উদ্যাপিত হবে ‘বাংলা ইশারা ভাষা দিবস-২০২১’। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শিক্ষার সর্বস্তরে বাংলা ইশারা ভাষা দেখাবে আলোর দিশা’।
দিবসটি উদ্যাপন উপলক্ষে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সমাজকল্যাণ মন্ত্রণালয় আলোচনা সভার আয়োজন করেছে।
আলোচনা সভায় সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ প্রধান অতিথি ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিবেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ‘সোসাইটি অভ্ দ্য ডিফ এন্ড সাইন ল্যাংগুয়েজ ইউজারস’ (এস ডি এস এল)-এর সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান। দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে দিবসটি উদ্যাপন করা হবে।
তথ্যবিবরণী-পিআইডি
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিকবিস্তারিত পড়ুন

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মির্জা ফখরুলবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতেবিস্তারিত পড়ুন


