শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অপহৃত ব্যাংক ব্যবস্থাপকে উদ্ধার করেছে র‍্যাব

বান্দরবানে সোনালী ব্যাংকের রুমা শাখা লুট করার সময় অপহৃত ব্যবস্থাপক নিজাম উদ্দিনকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যা সোয়া সাতটার দিকে বান্দরবানের রুমা বাজার এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।

নিজাম উদ্দিনকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, নিজাম উদ্দিনকে আজ সন্ধ্যা সোয়া সাতটার দিকে উদ্ধার করা হয়েছে। র‍্যাব বিভিন্ন প্রক্রিয়ায় কেএনএফের সঙ্গে মধ্যস্থতা করে তাঁকে উদ্ধার করে। এখন তাঁকে বান্দরবানে স্থানীয় র‍্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে।

গত মঙ্গলবার রাতে সোনালী ব্যাংকের রুমা শাখার ব্যবস্থাপক নিজাম উদ্দিনকে অপহরণ করে কেএনএফের অস্ত্রধারীরা। ব্যাংকের ভল্টে থাকা এক কোটি ৫৯ লাখ টাকা লুট করার চেষ্টা করে ব্যর্থ হয় তারা। তবে তারা পুলিশ ও আনসার সদস্যদের ১৪টি অস্ত্র ও ৪১৫টি গুলি লুট করে নিয়ে যায়।

র‍্যাব -১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন আজ সন্ধ্যায় বলেন, রুমা বাজার এলাকা থেকে ব্যাংক কর্মকর্তা নিজাম উদ্দিনকে উদ্ধার করা হয়েছে।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল আলম জানিয়েছেন, নিজাম উদ্দিন সুস্থ আছেন। এখন তিনি রুমাতে রয়েছেন। কিছুক্ষণের মধ্যে তাঁকে উদ্ধারের বিষয়ে প্রেস ব্রিফিং করা হবে।

এর আগে আজ বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে খন্দকার আল মঈন সাংবাদিকদের বলেন, ব্যাংক ম্যানেজারকে (নিজাম উদ্দিন) ছেড়ে দিতে কেএনএফ বেশ কিছু অর্থ মুক্তিপণ দাবি করেছে। তিনি বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী ও যৌথ বাহিনীর সহযোগিতায় আমাদের প্রথম কাজ হচ্ছে ব্যাংক ম্যানেজারকে অক্ষত ও নিরাপদে ফিরিয়ে আনা। এ জন্য নানা কৌশলে কাজ করছে র‍্যাব।’

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান