মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অমিত শাহকে কটাক্ষ করে লেখা নারী এমপির কবিতা ভাইরাল

ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-সিবিআই ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করে লেখা একটি কবিতা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

কবিতাটি লিখেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল সংসদ সদস্য মহুয়া মৈত্র।

ক্রিসমাস ক্যারোল ‘ডেক দ্য হল্‌স’-এর অনুকরণে লেখা কবিতাটি রোববার সকালে নিজের টুইটার হ্যান্ডলে পোস্ট করার পরই নেটদুনিয়ায় হইচই পড়ে যায়।

কবিতাটির বাংলা অনুবাদ হলো- ‘এটা হাসিখুশি থাকার মৌসুম, এটা সিবিআইয়ের খেল দেখানোর মৌসুম, বিরোধীদের ধরপাকড়ের মৌসুম, কিন্তু সাবধান হোন শাহজি, এটা বোকামি’।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, কয়েক মাস পরই বিধানসভা নির্বাচন। তার আগে পশ্চিমবঙ্গের বেসরকারি অর্থলগ্নিকারী সংস্থা সারদার অর্থ কেলেঙ্কারি নিয়ে ফের সক্রিয়তা দেখাতে শুরু করেছে সিবিআই। আর সেজন্যই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে আক্রমণ করে এমন কবিতা লিখেছেন তৃণমূলের এ নারী এমপি।

এদিকে সারদাকাণ্ডে গত বুধবার ভারতের সুপ্রিমকোর্টে ফের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে সিবিআই। তাতে বিধাননগর এবং কলকাতার সাবেক পুলিশ কমিশনার রাজীব কুমারকে হেফাজতে নেয়ার আবেদন জানিয়েছে তারা।

সিবিআইয়ের দাবি, বহু ‘রাঘববোয়াল’ এখনও নাগালের বাইরে। তাই এ নিয়ে নতুন করে উদ্যোগী হয়েছেন তারা।

তবে নির্বাচনের আগে সিবিআইয়ের এ পদক্ষেপ নিয়ে সমালোচনা শুরু হয়েছে। বিজেপি বিরোধী শিবিরের প্রশ্ন, আচমকা ফের রাজীবকে হেফাজতে নিতে এত আগ্রহী কেন সিবিআই? জিঙ্গলের আদলে লেখা ছড়ার মাধ্যমে মহুয়াও সেই প্রশ্ন উস্কে দিয়েছেন। শুধু তাই নয়, এর পেছনে অমিত শাহর দিকে আঙুল তুলেছেন তিনি।

পশ্চিমবঙ্গের চাঞ্চল্যকর নারদ ঘুষ কেলেঙ্কারি মামলায় তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেয়া শুভেন্দু অধিকারীর টাকা নেয়ার ভিডিও ইউটিউব থেকে সরিয়ে ফেলা নিয়েও দিন কয়েক আগে টুইটারে বিজেপি এবং অমিতকে একহাত নেন মহুয়া।

ওই টুইটে তিনি লেখেন, ‘অমিত শাহ একটি জাদুর ধোপাখানা চালান, যেখানে বিজেপি-তে যোগ দিলেই সমস্ত পাপ ধুয়েমুছে সাফ হয়ে যায়।

একই রকম সংবাদ সমূহ

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটিরবিস্তারিত পড়ুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা