শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আইসিসির দশক সেরা ওয়ানডে দলে সাকিব

সম্প্রতি ক্রিকেট বিশ্লেষকদের চুলচেরা বিশ্লেষণে দশক সেরা টেস্ট একাদশ ঘোষণা করা হয়েছে। আইসিসি ঘোষিত দশক সেরা ওয়ানডে একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।

এর আগে ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে তৈরি করেন একটি দশক সেরা টেস্ট একাদশ। সে একাদশেও স্থান পান বাংলাদেশের সাকিব আল হাসান।
গেল এক দশকে দীর্ঘসময় ধরে টেস্ট এবং ওয়ানডেতে সমান দাপট ধরে রেখেছেন সাকিব। তাই তো টাইগার ক্রিকেটের পোস্টার বয়কে একাদশে জায়গা দিতে খুব একটা বেগ পেতে হয়নি আইসিসিকে।

সাকিব ছাড়াও সেরা এই ওয়ানডে দলে ওপেনার হিসেবে আছেন ভারতের রোহিত শর্মা এবং অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। আছেন বিরাট কোহলি, ডি ভিলিয়ার্সদের মতো তারকা ব্যাটসম্যানও। এছাড়া উইকেটরক্ষক হিসেবে আছেন ভারতের সাবেক অধিনায়ক এম এস ধোনি। এই একাদশে জায়গা পেয়েছেন ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস। বোলারদের মধ্যে সেরা একাদশে জায়গা পেয়েছেন মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, লাসিথ মালিঙ্গা এবং প্রোটিয়া স্পিনার ইমরান তাহির।

আইসিসির দশকসেরা ওয়ানডে একাদশ:
রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, ডি ভিলিয়ার্স, সাকিব আল হাসান, এম এস ধোনি (উই.), বেন স্টোকস, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, লাসিথ মালিঙ্গা এবং ইমরান তাহির

একই রকম সংবাদ সমূহ

সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানেবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন