বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে দক্ষিণ-পশ্চিম উপকূলের প্রতিনিধিত্ব করছে লিডার্স

জলবায়ুতে মানুষের সৃষ্ট ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ১৫৪ টি দেশ ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে স্বাক্ষর করে।

তারপর থেকে জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন কপ (ঈঙচ) প্রতিবছর অনুষ্ঠিত হয় যেখানে আলোচনা করা হয় যে ঠিক কিভাবে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমিয়ে আনার উপায় অর্জন করা উচিত এবং কি অগ্রগতি হয়েছে তা পর্যবেক্ষণ করা। উল্লেখ্য যে গত বছর মিশরে অনুষ্ঠিত কপ- ২৭ এ‘ লস এন্ড ড্যামেজ’ তহবিল স্বাক্ষরিত হয় যা বাংলাদেশ ও অন্যান্য জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশসমূহের দৃষ্টিকোণ থেকে বিচার করলে অনেক বড় অর্জন।

দক্ষিণ পশ্চিম উপকূলীয় অ ল জলবায়ু পরিবর্তনের ফলে প্রতিনিয়ত বিভিন্ন সংকটের সম্মুখীন হচ্ছে। এরই ধারাবাহিকতায় উপকূলের মানুষের জলবায়ু সংকট, দুঃখ-দুর্দশা ও ব নার কথা, মানুষের টিকে থাকার সংগ্রামের কথা আন্তর্জাতিক মহলের কাছে তুলে ধরার জন্য কপ-২৮ দুবাই সম্মেলনে যোগদান করেছেন সাতক্ষীরার বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের নির্বাহী পরিচালক জনাব মোহন কুমার মন্ডল এবং প্রকল্প সমন্বয়কারী জনাব কৌশিক রায়। তারা উপকূলের জলবায়ু সংকট এর কথা বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন এবং জলবায়ু ন্যায্যতার ভিত্তিতে উপকূলের মানুষের অধিকার আদায়ে সক্রিয় ভুমিকা রাখবেন।

কপ-২৮ সম্মেলন শুরু হয়েছে ৩০ নভেম্বর যা ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে। কপ-২৮ সম্মেলনের আবুধাবি সাস্টেইন্যাবিলিটি সপ্তাহে ১০ ডিসেম্বর একটি অনুষ্ঠানে স্পীকার হিসেবে বক্তব্য দেবেন জনাব মোহন কুমার মন্ডল। কপ-২৮ সম্মেলনে ৮ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ১৫ নং বুথে লিডার্সের প্রদর্শনী স্টল রয়েছে।এছাড়া ৯ ডিসেম্বর ৩ নং কক্ষে সাইড ইভেন্ট রয়েছে যার মাধ্যমে উপকূলের মানুষের দুঃখ দুর্দশার কথা জানানো হবে আন্তর্জাতিক মহলে।

মধ্যবর্তী এই সময়ে বর্তমানে লিডার্সের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং সাংবাদিক জনাব রনজিৎ কুমার বর্মন।
আশা করছি জনাব মোহন কুমার মন্ডলের মাধ্যমে উপকূলের সংকটের কথা আন্তর্জাতিক নীতি নির্ধারক মহলে উপস্থাপিত হবে এবং উপকূলের মানুষ ন্যায্যতার ভিত্তিতে তাদের ক্ষতিপূরণ পাবে।

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী