শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আবার এমপিওভুক্তির নতুন ঘোষনা

নতুন করে ২ হাজার ৭১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করেছে সরকার। এবার এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্তির আওতায় আনার কাজ শুরু হতে যাচ্ছে। চলতি মাসে এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে জানা গেছে।

মাউশি থেকে জানা গেছে, নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির আওতায় আনতে দ্রুত সময়ে আবেদন কার্যক্রম শুরু হবে। সে লক্ষ্যে বৃহস্পতিবার মাউশিতে একটি সভা হয়েছে।

এতে সভাপতিত্ব করেন মাউশির মহাপরিচালক (চলতি দায়িত্ব) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী। সভায় দেশের সব জেলার উপ-পরিচালকদের কাছ থেকে এ বিষয়ে পরামর্শ নেওয়া হয়।

জানা গেছে, শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তিতে যেন কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি ও ভোগান্তি না হয় সে জন্য সব উপ-পরিচালকদের কাছে পরামর্শ চাওয়া হয়েছে। তারা নানাভাবে এ সংক্রান্ত পরামর্শ দিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে কীভাবে শিক্ষক-কর্মচারীদের এমপিও বেতন-ভাতার আওতায় আনা যায় সেসব বিষয়ে আলোচনা হয়েছে। বর্তমানে এমপিওর আওতায় আসা স্কুল-কলেজগুলোকে ইআইআইএন নম্বর যুক্ত করা হচ্ছে। এরপর কর্মরতদের এ নম্বর নির্ধারণ করা হবে।

অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী বৃহস্পতিবার জাগো নিউজকে বলেন, এমপিওভুক্তির আওতায় আনতে কবে থেকে আবেদন কার্যক্রম শুরু হবে তা এখনো নির্ধারণ হয়নি। তবে এ সংক্রান্ত সভা ডাকা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। সেখানে পরবর্তী কার্যক্রমের সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর মাউশি থেকে বিজ্ঞপ্তি জারি করে শিক্ষক-কর্মচারীদের কাছে আবেদন চাওয়া হবে।

তিনি বলেন, এমপিভুক্ত কার্যক্রমে অনিয়ম-দুর্নীতি রোধে বাড়তি নজরদারি করা হবে। নিয়মিত মনিটরিং করবেন মাউশির কর্মকর্তারা। কারও বিরুদ্ধে কোনো ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তাকে ছাড় দেওয়া হবে না।

এদিকে ৬ জুলাই শিক্ষামন্ত্রী দীপু মনি এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, ২ হাজার ৫১টি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুল এবং উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি কলেজ এমপিওভুক্ত করা হয়েছে। আর কারিগরি ও মাদরাসা পর্যায়ে এমপিওভুক্ত হয়েছে ৬৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠান।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতায় নতুন ২ হাজার ৫১টি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ৬৬৬টি, মাধ্যমিক বিদ্যালয় ১ হাজার ১২২টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ১৩৬টি, উচ্চ মাধ্যমিক কলেজ ১০৯টি এবং ডিগ্রি কলেজ ১৮টি।

কারিগরি এবং মাদরাসা শিক্ষা বিভাগের আওতাভুক্ত ৬৬৫টি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে এসএসসি ভোকেশনাল অথবা দাখিল ভোকেশনাল ৯৭টি, এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ২০০টি, ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার দুটি, দাখিল মাদরাসা ২৬৪টি, আলিম মাদরাসা ৮৫টি, ফাজিল মাদরাসা ৬টি এবং কামিল মাদরাসা ১১টি।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণে কিছুদিন সময়বিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • খুলনা বিশ্ববিদ্যালয়ে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা শীর্ষক সংলাপ
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত
  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা