বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আমেরিকা, ভারত এবং পাকিস্তানের দালালদের ঠিকানা এই বাংলায় হবে না- সংসদ সদস্য প্রার্থী ইদ্রিস আলী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাসদ মনোনীত এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ইদ্রিস আলীর নির্বাচনী পথসভা এবং গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনী প্রচারণার ৮ম দিন ২৯শে জানুয়ারি বৃহস্পতিবার তিনি সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ী এবং কাথন্ডা বাজারে পথসভা এবং গণসংযোগ করেছেন।

উক্ত নির্বাচনী গণসংযোগ এবং পথসভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাশ, গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সাতক্ষীরা জেলা শাখার মুখপাত্র নিত্যানন্দ সরকার, জেএসডি নেতা মাষ্টার আব্দুল জব্বার, জাসদ নেতা আব্দুল্লাহ বিশ্বাস, অধ্যাপক ইদ্রিস আলীর সহধর্মিণী লাভলী পারভীন এবং তার পুত্র একরামুল হাসান নয়ন, নারী নেত্রী রওশন আরা, রোজা খাতুন, শ্রমিক নেতা শামসুল হক প্রমুখ।

উক্ত নির্বাচনী পথসভায় সাতক্ষীরা-০২ আসনে মোটর গাড়ি প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ইদ্রিস আলী জনতার উদ্দেশ্যে বলেন যারা এই বাংলার পবিত্র জমিনে থেকে আমেরিকা, পাকিস্তান এবং ভারতের দালালি করবে তাদের কে বাংলাদেশের সচেতন জনগণ প্রত্যাখ্যান করবে। যারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করতে চায় তারা বাংলাদেশের শত্রু।

বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাশ বলেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল জনগণকে একত্রিত হয়ে মোটর গাড়ি প্রতীকে ভোট দিন।

যারা মার্কিন, ভারত এবং পাকিস্তানের দালালি করে দেশ বিক্রির ষড়যন্ত্র করবে তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। এসময় সাধারণ জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ
  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল