মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনি-কালিগঞ্জের উন্নয়নে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিন : কাজী আলাউদ্দীন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দীন বলেছেন, যতই দিন যাচ্ছে ধানের শীষের ভোট বৃদ্ধি পাচ্ছে। এভাবে চললে ৩০০ আসনের মধ্যে ২৯০টি আসন পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় ফুটবল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

জনসভায় কাজী আলাউদ্দীন বলেন, জামায়াত যখন দেখেছে এ আসনে ধানের শীষের প্রার্থী এগিয়ে যাচ্ছে, তখন তারা ষড়যন্ত্র করে দলের ভিতরে বিভক্তি সৃষ্টি করে একজনকে ফুটবল মার্কা দিয়ে এখানে ছেড়েছে, যদি কিছু ভোট কেটে দিয়ে তাদের দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করা যায়। আপনারা দেখেছেন তাদের দলের আইনজীবী শিশির মনির উকালতি করে ওই ফুটবলকে ফেরত এনেছেন কোর্ট থেকে।

আশাশুনির উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আপনারা যদি বারবার ভুল করেন, তাহলে আবারও অবহেলিত থাকবে আশাশুনি। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চারবার রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে সারাদেশে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি শুরু করেছিল। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আশাশুনিবাসী ৫৪ বছরের মধ্যে একবারও পার্লামেন্টে জাতীয়তাবাদী দলের প্রতিনিধি পাঠাতে পারেনি বলেই আজকে তাদের এত দুর্ভোগ। আশাশুনি-কালিগঞ্জের উন্নয়নে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুণ।

শ্রীউলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুজ্জামান ছোট্টুর সভাপতিত্বে এবং জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব নুরুল আমিনের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনিসুর রহমান, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স. ম. হেদায়েতুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট গোলাম গণি দুদু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবু,ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মান্না প্রমুখ।

এসময় শ্রীউলা ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী সহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা

জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলায় বাজার তদারকিমূলক অভিযানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক: শহরের প্রাণকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশাসনিক হয়রানি এবং বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক সংলাপ
  • সাতক্ষীরার রসুলপুরে আর্জেন্টিনা সাপোর্টারের স্ট্রোকে মৃত্যু
  • জলবায়ু সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংলাপ
  • সাতক্ষীরায় কৈখালী মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা