সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আলোচনার কথা বললেও গোপনে নীল নকশা সাজাচ্ছে শত্রুরা : ইরান

আলোচনার কথা বললেও গোপনে শত্রুরা নীল নকশা সাজাচ্ছে বলেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের ৩০ দিন পূর্তি উপলক্ষে তিনি এ কথা বলেন।

রোববার (২৯ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, শত্রুপক্ষ প্রকাশ্যে আলোচনার সংকেত দিলেও গোপনে স্থল হামলার পরিকল্পনা করছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র একটি ১৫ দফা প্রস্তাবের মাধ্যমে তাদের ইচ্ছা চাপিয়ে দিতে চাইছে এবং যুদ্ধে যা অর্জন করতে পারেনি, তা আলোচনার মাধ্যমে আদায়ের চেষ্টা করছে।

গালিবাফ বলেন, ইরানের সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে। মার্কিন সেনারা স্থলপথে প্রবেশ করলে তাদের ওপর কঠোর আঘাত হানা হবে।

আত্মসমর্পণের প্রসঙ্গে তিনি স্পষ্টভাবে বলেন, ইরান কখনোই অপমানজনক কোনো শর্ত মেনে নেবে না এবং এ বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার।

এদিকে ইরান ইস্যুতে বেঠকে বসছে প্রভাবশালী চার মুসলিম দেশ। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এ বৈঠকে আয়োজন করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে আঞ্চলিক উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। এর অংশ হিসেবে পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করে। এই বৈঠকে তুরস্ক, সৌদি আরব এবং মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন। আলোচনার মূল লক্ষ্য ছিল চলমান উত্তেজনা প্রশমিত করা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করা।

চলমান সংঘাতে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাকিস্তান। দেশটি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা আদান-প্রদানের মাধ্যমে পরোক্ষ আলোচনা এগিয়ে নিচ্ছে। এই প্রক্রিয়ায় তুরস্ক ও মিশরও সহায়তা করছে।

একই রকম সংবাদ সমূহ

‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান মিলে যে ‘মক্কা জোট’ গড়তে যাচ্ছে, তাবিস্তারিত পড়ুন

‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের

বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে এক করে দেখার প্রবণতা ভারতের কৌশলগত স্বার্থের জন্য ক্ষতিকরবিস্তারিত পড়ুন

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

  • মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল
  • সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন