মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন

আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনি ৩২ তম আন্তর্জাতিক প্রতিবন্ধি দিবস ও ২৫ তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(০৩ ডিসেম্বর) সকাল ১০.৩০ টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এসভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজন দিবসের শুরুতে র ্যালী বের করা হয়। র ্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান উন্নয়ন প্রচেষ্টা, আইডিয়াল, উন্নয়ন, কচুয়া প্রতিবন্ধী বিদ্যালয়, এজ, সোনার বাংলা ফাউন্ডেশন এর সহযোহিতায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিম।

‘প্রতিবন্ধি ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশ গ্রহন, নিশ্চিত করবে এসডিজি অর্জন’ শ্লোগানকে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, বীর মুক্তিযোদ্ধা আঃ হান্নান, উন্নয়ন প্রচেষ্টার টেকনিক্যাল অফিসার মোস্তাফিজুর রহমান, আইডিয়ালের সুব্রত বাছাড় প্রমুখ।

উল্লেখ্য, আশাশুনি উপজেলার ৭ হাজার ৩৯০ জন প্রতিবন্ধীকে সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলন এখন চলছে না বলে মন্তব্য করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনবিস্তারিত পড়ুন

মোটরসাইকেল চালকদের জন্য সুখবর, নীতিমালা সংশোধন

মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট স্থাপন ও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে বিদ্যমান বিধিগতবিস্তারিত পড়ুন

সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে: রিজভী

সরকারকে বেকায়দায় ফেলতে দেশে নানা ষড়যন্ত্র ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছেবিস্তারিত পড়ুন

  • পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের
  • পোশাকশ্রমিকদের আন্দোলন ‘ছিনতাইয়ের’ অপচেষ্টা নিয়ে মাহদী আমিনের সতর্কবার্তা
  • গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ অব্যাহত, দেড় শতাধিক কারখানায় ছুটি
  • এনসিপির জামায়াত জোট ছাড়ার বিষয়ে যা জানা গেল
  • শ্রমিকদের রুটি-রুজির স্বার্থ সংরক্ষণে সব পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • জনগণের জানমালের নিরাপত্তায় সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
  • পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি
  • রাস্তায় নয়, রাজনীতি হতে হবে পার্লামেন্ট কেন্দ্রিক: রাষ্ট্রপতি