মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে সমৃদ্ধি ও প্রবীণ কর্মসূচির ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জি এম আল ফারুক, আশাশুনি: আশাশুনি সদর ইউনিয়নে সমৃদ্ধি প্রকল্পের আওতায় উন্নয়ন বার্ষিক ক্রীড়া কার্যক্রম, ফুটবল ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান করেছে। শনিবার উপজেলার বড় দুর্গাপুর বালুর মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যুব সমাজ, শিক্ষা সহায়তা কার্যক্রমের অন্তর্ভূক্ত অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দের অংশগ্রহণে এবং প্রবীণ কর্মসূচির আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেন (পিকেএসএফ) সহযোগিতায় এবং উন্নয়ন সংস্থার বাস্তবায়নে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সমৃদ্ধি ইউনিয়ন সমন্বয়কারী এস.এম আব্দুর রহমান।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মোসলেমা খাতুন মিলি।

বিশেষ অতিথি ছিলেন, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য এসএম তারিকুল আওয়াল সেজে, চেয়ারম্যানের পিএস মামুন, উপজেলা চেয়ারম্যান এবিএম মেস্তাকিমের পিএস, বিভিন্ন জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান পরিচালনা করেন সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জাবের হোসেন। এসময় শাখা ব্যবস্থাপক মোঃ শাহরিয়ার হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা ইকবাল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ইছামতীর পাড়ে প্রকৃতির মায়াজাল: নতুন রূপে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ

শীত মৌসুমে সব বয়সী পর্যটকদের মুগ্ধ করতে নতুন সাজে সেজেছে সাতক্ষীরার দেবহাটাবিস্তারিত পড়ুন

এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর হতাশা নিয়ে পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন হাজার হাজারবিস্তারিত পড়ুন

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের স্বাস্থ্যসেবার মান আরও বাড়িয়ে তা দেশেরবিস্তারিত পড়ুন

  • হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের সময় বেঁধে দিলো মন্ত্রণালয়
  • ‘জয় বাংলা’ বলে গ্রামীণ ব্যাংকে হামলা, অপরাধীদের শাস্তির আহ্বান ড. ইউনূসের
  • বিতর্কিত ব্যক্তি যেন দেশে ঢুকতে না পারে সেজন্য সতর্ক রয়েছে বিজিবি : ডিজি
  • বহিষ্কৃত ৮০-৮৫ নেতাকে দলে নিচ্ছে বিএনপি, এই তালিকায় থাকতে পারেন যারা
  • চলছে ফ্যামিলি কার্ডের শুমারি, হাতের কাছে রাখবেন যেসব কাগজপত্র
  • নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী
  • শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের
  • ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী
  • নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন
  • ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
  • প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম
  • নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর