মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির হাজরাখালি ভেড়ীবাঁধ পরিদর্শনে বিভাগীয় কমিশনার

অতিবর্ষণ ও প্রবল জোয়ারে আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের ক্ষতিগ্রস্থ হাজরাখালি বেড়ীবাঁধ এবং প্লাবিত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেছেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার।

শুক্রবার বিকালে ক্ষতিগ্রস্থ হাজরাখালি বেড়ীবাঁধ এবং প্লাবিত এলাকা পরিদর্শনকালে অবহেলিত মানুষের দুঃখের কথাগুলো তিনি শুনে বলেন, জোয়ারের পানি না কমলে ভেড়ীবাঁধের কাজ করার সম্ভব না। তবে দুই পাশদিয়ে জোয়ারের পানির চাপ কমলে সময়মত স্থায়ী ভেড়ীবাঁধের কাজ করা হবে। বতর্মান ক্লোজার-এর মুখে সবাইকে সঙ্গে নিয়ে বিকল্প রিংবাঁধের কাজ শুরু করা হবে।

সাধারণ মানুষ যাতে কষ্ট না পায় সবাইকে সাইক্লোন সেল্টার, স্কুল কলেজে আশ্রয়ন নেওয়ার জন্য বলেন।

তিনি আরো বলেন, আমরা সবচেয়ে গুরুত্ব দিচ্ছি কেউ যেন খাদ্য-খাবার সংকটে না পড়ে।

সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, ভাঙ্গন কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা করা হয়েছে। এছাড়া সবাইকে ঋণ দেওয়া হবে।

এসময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুধাংশু শেখর সরকার, এসি আবুল হোসেন, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, কয়রা উপজেলা নির্বাহী আফিসার অনিমেশ বিশ্বাস, সহকারী কমিশনার মোঃ নুরআলম সিদ্দিকী, আশাশুনি থানার অফিসার ইনর্চাজ মোঃ গোলাম কবির, ভাইরাস চেয়ারম্যান অসিম বরন চক্রবর্তী, পিআইও সোহাগ খান, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটনসহ সরকারী কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী একযোগে তথ্য সংগ্রহবিস্তারিত পড়ুন

পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন

সাতক্ষীরা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ