শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সভায় দায়িত্ব হস্তান্তর ও কার্যনির্বাহী কমিটি ঘোষণা

জি এম আল ফারুক, আশাশুনি: আশাশুনি প্রেসক্লাবে নির্বাচন পরবর্তী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ নভেম্বর) সকাল ১১টায় আশাশুনি প্রেসক্লাব হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার প্রথম অধিবেশনে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসকে হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লারের সভাপতি এস এম আহসান হাবিব। সভায় প্রেসক্লাবের বার্ষিক আয়, ব্যায় হিসাব নিকাশ সহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে সাবেক সভাপতি এস এম আহসান হাবিব নব নির্বাচিত সভাপতি জিএম আল ফারুক ও পূণরায় নব নির্বাচিত সাধারণ সম্পাদক এসকে হাসান এবং নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক প্রভাষক শেখ আশিকুর রহমানের কাছে প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর করেন।

দ্বিতীয় অধিবেশনের স্বাগত বক্তব্যে প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুক সদস্যদের উদ্দেশ্যে গঠন মূলক বক্তব্য রাখেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক সভাপতি এস এম আহসান হাবিব, সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল আলিম প্রমুখ।

দ্বিতীয় অধিবেশন শেষে নব নির্বাচিত কমিটি প্রেসক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষনা করেন। কমিটির সদস্যরা হলেন, সভাপতি জিএম আল ফারুক, সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল আলিম, সহ সভাপতি মোঃ আলী নেওয়াজ, সচ্চিদানন্দ-দে সদয়, সাধারণ সম্পাদক এস কে হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ আশিকুর রহমান, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক শেখ বাদশা, সাহিত্য, সাংস্কৃতিক, ক্রীড়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জাকির হোসেন, কার্যনির্বাহী সদস্য জিএম মুজিবুর রহমান, এস এম আহসান হাবিব ও সমীর রায়।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান