সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইউক্রেনে যুদ্ধ করছে বাংলাদেশি যুবক!

ইউক্রেনে যুদ্ধ করছে গাজীপুরের যুবক তায়েব। হাবিব মোহাম্মদ তায়েব ইউক্রেনের একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতক পড়ুয়া বাংলাদেশি বংশোদ্ভূত যুবক। সম্প্রতি রাশিয়া ইউক্রেনে সামরিক হামলা চালালে ঘরে বসে থাকতে পারেনি টগবগে এ তরুণ। পিতা-মাতার শত নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইউক্রেনের পক্ষে যুদ্ধে অংশ নিয়েছে সে। এ যুদ্ধে বিজয়ী হয়ে পিতা-মাতার কাছে ফিরে আসার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে প্রথম দিনেই ঘর ছাড়ে সে।
তায়েব গাজীপুরের কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের পাবুর গ্রামের মৃত ছামিরউদ্দিন আকন্দের বড় ছেলে হাবিবুর রহমান আইয়ুবের ছেলে।

তায়েবের চাচা রাসেল জানান, তিনি নিজেও দুই বছরের বেশি সময় ইউক্রেনে বসবাস করেছেন। তারা তিন ভাই ও দুই বোন। তার বড় ভাই হাবিবুর রহমান আইয়ুব প্রায় ৩২ বছর আগে স্টুডেন্ট ভিসায় ইউক্রেন গিয়েছিলেন। পড়াশোনার ফাঁকে অবসর সময়ে কাজ করে কয়েক বছরের মধ্যেই রাজধানী কিয়েভের নিপ্রস্কি জেলায় তৈরি পোশাকের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি। প্রায় ২০ বছর আগে ওই দেশের পাসপোর্ট পেলে সেখানে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নেন আইয়ুব। এ সময় ইউক্রেনের নাগরিক এলোনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরে মোহাম্মদ তায়েব (১৮) ও মোহাম্মদ কারীম (১৫) নামে তাদের দুটি ছেলে সন্তান জন্ম নেয়। পিতা আইয়ুব দুই ছেলে এবং স্ত্রীকে বাংলা ভাষা শিখিয়েছেন এবং স্ত্রী সন্তানদের নিয়ে দুই দফায় বেশ কয়েক মাস ধরে দেশে সময় কাটিয়ে গেছেন। দেশের স্বজনদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে গেছেন এলোনা, তায়েব ও কারীম।

রাসেল আরও বলেন, দেশে যোগাযোগ থাকলেও আমরা তায়েবের নিরাপত্তা নিয়ে চিন্তিত। আমরা দোয়া করি, সে যেন নিরাপদে থাকে এবং সুস্থভাবে আবার দেশে আমাদের মাঝে ফিরে আসতে পারে।
সৌজন্যে:বিডি প্রতিদিন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান