বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইরানের সর্বোচ্চ নেতার অবস্থান জানি, তবে এখন হত্যা করব না: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেছেন, আমরা জানি, তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ (খামেনি) কোথায় লুকিয়ে আছেন। তিনি একটি সহজ ‘টার্গেট’, সেখানে তিনি নিরাপদে আছেন—আমরা তাকে (হত্যা) করব না, অন্তত এখন না।

ট্রাম্প আরও বলেন, আমরা চাই না বেসামরিক নাগরিক বা সেনাদের ওপর ক্ষেপণাস্ত্র ছোড়া হোক। আমাদের ধৈর্য ফুরিয়ে যাচ্ছে। বিষয়টির প্রতি মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।

এর কিছুক্ষণ আগে তিনি আরেকটি পোস্টে দাবি করেন, আমরা ইরানের আকাশের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছি।

এ বক্তব্য এমন সময়ে এলো, যখন ইসরাইল ও ইরানের মধ্যে পঞ্চম দিনে গড়িয়েছে এবং পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে। ট্রাম্পের এমন উস্কানিমূলক বক্তব্য মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

এর আগে এক পোস্টে তিনি তেহরানের বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন।

মঙ্গলবার ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের ইসফাহানে একযোগে বেশ কয়েকটি হামলা চালিয়েছে।

আল–জাজিরার খবরে এ কথা জানিয়ে বলা হয়েছে, শহরটির বিভিন্ন জায়গা থেকে ধোঁয়ার কুণ্ডলি উড়তে দেখা গেছে।

এদিকে ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, চলমান সংঘাতের সর্বশেষ পর্যায়ে ইরানি বাহিনী ইসরাইলের দিকে ৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের শুরুর দিকে ইরান প্রতিটি হামলায় একসঙ্গে বহু ক্ষেপণাস্ত্র ছুড়লেও, গত দুই দিনে সেই সংখ্যা তুলনামূলকভাবে কমেছে।

সর্বশেষ এ ক্ষেপণাস্ত্র হামলাগুলো ইসরাইলের উত্তর ও মধ্যাঞ্চলকে লক্ষ্য করে চালানো হয়েছে বলে জানা গেছে। তবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

একই রকম সংবাদ সমূহ

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতেবিস্তারিত পড়ুন

নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩০ জনে দাঁড়িয়েছে। এবিস্তারিত পড়ুন

শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন

শিক্ষা খাতে বাংলাদেশ ও চীনের মধ্যকার সংযোগ উভয় দেশের কৌশলগত অংশীদারিত্ব, কর্মসংস্থানবিস্তারিত পড়ুন

  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা
  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • যুক্তরাষ্ট্রে কাজের ভিসায় বড় ধাক্কার শঙ্কা, বেশি বিপাকে পড়বেন যারা
  • হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি
  • বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২