বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইসলামী নেতৃত্বই সংকট উত্তরণের পথ—আজীজুর রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আজীজুর রহমান বলেছেন, দেশ আজ গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মানুষের ভোটাধিকার, ন্যায়বিচার ও মৌলিক অধিকার বারবার পদদলিত হচ্ছে। এই সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে ইসলামী নেতৃত্বই একমাত্র কার্যকর বিকল্প।

বুধবার বিকেলে শার্শা উপজেলার গোগা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে গোগা কালিয়ানি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আজীজুর রহমান বলেন, ইসলামী আন্দোলন ক্ষমতার রাজনীতি নয়; মানুষের কল্যাণ নিশ্চিত করাই এর মূল লক্ষ্য। জামায়াতে ইসলামী এমন একটি রাষ্ট্র গড়তে চায়, যেখানে দুর্নীতি, দুঃশাসন ও জুলুমের কোনো স্থান থাকবে না। সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের হারানো অধিকার ফিরিয়ে আনা হবে।

জনসভায় গোগা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা ইব্রাহীম খলিলের সভাপতিত্বে এবং সেক্রেটারি মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান। তিনি বলেন, আসন্ন নির্বাচন জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ মোড়। এই নির্বাচনের মাধ্যমে জনগণকে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা রেজাউল করিম, শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ফারুক হাসান, সেক্রেটারি জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীর, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাবিবুর রহমান ও ফিরোজ আল মাহমুদ, যশোর জেলা খেলাফত মজলিস যুব বিভাগের সভাপতি মাওলানা শহিদুল্লাহ কাসেমী, শার্শা উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মিজানুর রহমান, এনসিপি শার্শা উপজেলা আহ্বায়ক মুরাদউদদৌলা, প্রবাসী মাহবুবুর রহমান প্রমুখ।

এ সময় গোগা ইউনিয়ন জামায়াতের টিম সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা বায়োজিদ হোসেন, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আব্দুল ওয়াদুদ, জামায়াত নেতা ইউনুস আলীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক