শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখায় সুধীদের নিয়ে মতবিনিময় সভা

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা : ইসলামী ব্যাংক বাংলাদেশ সাতক্ষীরা শাখায় সুধীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(০৪ সেপ্টেম্বর) সকালে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সাতক্ষীরা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।
প্রধান কার্যালয় ঘোষিত “গ্রাহক আস্থায় ফিরবে দিন, দেশ গড়ায় অংশ নিন” শিরোনামে সেপ্টেম্বর মাসব্যাপী গ্রাহক সেবা মাস-২৪ উপলক্ষে ইসলামিক স্কলার, ধর্মীয় আলোচক, মসজিদের ইমাম ও খতীব ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানগণ কে নিয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার অপারেশন্স সৈয়দ শামসুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা জেলার উপ-পরিচালক মো: মেহেদী হাসান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন ঝাউডাংগা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও বাংলাদেশ মসজিদ মিশন সাতক্ষীরা জেলার সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা আবদুল বারী। এসময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা আলীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুফতি আক্তারুজ্জামান, হযরত আবুবক্কর সিদ্দিক (রাঃ) ইসলামিয়া কামিল মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ হযরত মাওলানা হাফিজুর রহমান, আহসানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আলতাফ হুসাইন, , জমিয়তে আহলে হাদীস আন্দোলনের সাতক্ষীরা জেলা সভাপতি ওবায়দুল্লাহ গজনফর, সদর হাসপাতাল জামে মসজিদের খতীব হাফেজ মুফতি সাইফুল্লাহ, পাটকেলঘাটা আল আমীন ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ রুহুল আমীন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসীরিন সাতক্ষীরা জেলা সভাপতি হযরত মাওলানা মনিরুল ইসলাম বেলালী, সাতক্ষীরা কামালনগর জামে মসজিদের খতীব মাওলানা মনিরুল ইসলাম ফারুকীসহ শাখার সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বেসরকারকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন। ১৮৫বিস্তারিত পড়ুন

ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার স্বল্পগতির রিকশা বা ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণেবিস্তারিত পড়ুন

নিখোঁজের দিন দ্বীপের সঙ্গে বাসার নিচে তাহসিফ, সিসি ফুটেজে যা দেখা গেল

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যায় তার বাসাবিস্তারিত পড়ুন

  • ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী
  • পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন
  • কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • তাহসিফের মৃত্যু: মিলছে না ৬ প্রশ্নের উত্তর
  • ‘আম্মু আমি আসছি’ শেষ মেসেজ পাঠিয়েছিলেন তাহসিফ
  • মানবতাবিরোধী অপরাধ মামলা: মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড
  • ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড
  • চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার
  • সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বে জনগণের আস্থা অর্জনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ
  • তুরাগে মিলল বিমানবাহিনীর নিখোঁজ সাবেক কর্মকর্তার লাশ
  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, নিয়ম ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা