বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উচ্চ শিক্ষায় শিক্ষার্থীদের ‘স্টুডেন্ট সাপোর্ট লোন’ দিলো নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ

উচ্চ শিক্ষায় শিক্ষার্থীদের জন্য ‘স্টুডেন্ট সাপোর্ট লোন’ (এসএসএল) দিয়েছে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ। শিক্ষা ঋণের চেক হস্তান্তর উপলক্ষ্যে বুধবার সকালে, ০১ সেপ্টেম্বর ২০২১, নর্দান ইউনিভার্সিটির অডিটরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ।

অনার্স ও মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে এনইউবি ও ব্যাংক এশিয়া। যেসব শিক্ষার্থী অর্থ সংকটের কারণে পড়ালেখা চালিয়ে নিতে পারছেনা অথবা টিউশন ফি এর কারণে সেমিস্টার ড্রপ দিচ্ছে তাদের জন্য ব্যাতিক্রমী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান নর্দান ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও প্রথম কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় উচ্চ শিক্ষায় শিক্ষার্থীদের ঋণের ব্যবস্থা করলো। এর আওতায় নর্দান ইউনিভার্সিটির জামানতে প্রথম ধাপে ব্যাংক এশিয়া থেকে ৭৭ জন শিক্ষার্থী সর্বোচ্চ ৩ লাখ টাকা পাবে। পড়ালেখার সময় বা কর্মজীবনে গিয়ে এই শিক্ষা ঋণ পরিশোধ করবে তারা।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, উপ-উপাচার্য প্রফেসর ড. নজরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ ইকরামুল ইসলাম, বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের নির্বাহী পরিচালক প্রফেসর ড. আনোয়ারুল করিম, রেজিস্ট্রার কমোডর এম. মুনিরুল ইসলাম (অব.) ও ব্যাংক এশিয়া লিমিটেড এর উপ ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল আহসান মোল্লা। এছাড়া, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রফেসর ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ জানান, “বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় প্রথম কোন বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় ঋণ সহায়তা দেওয়া হচ্ছে। যদিও উন্নত বিশ্বের প্রায় সব দেশেই শিক্ষাবিষয়ক লোনের ব্যবস্থা রয়েছে।”

একই রকম সংবাদ সমূহ

শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ আয়োজিত পাঁচ দিনব্যাপী শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সফলভাবে সম্পন্নবিস্তারিত পড়ুন

বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতি

উচ্চশিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে পলিসি মেকিং (নীতি নির্ধারণ) ও গবেষণা কার্যক্রম আরওবিস্তারিত পড়ুন

  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার
  • প্রতিশোধ-সংঘাতের রাজনীতি আর দেখতে চাই না: রাষ্ট্রপতি
  • ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • শিক্ষার আধুনিকায়ন ও এআই ব্যবহারে গুগলের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী
  • শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার : শিক্ষামন্ত্রী
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা, তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি