শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উপকূলের মানুষ রক্ষায় জরুরি পদক্ষেপের দাবী সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভায় উপকূলের মানুষ রক্ষায় সরকারের কাছে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবী জানানো হয়েছে।

কমিটির পক্ষ থেকে আশাশুনির প্রতাপনগর ও শ্রীউলাসহ শ্যামনগর ও আশাশুনির উপজেলার ঝুকিপূর্ণ এলাকা থেকে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে রান্না করা খাবার বিতরণ করা এবং ভেঙে যাওয়া বেড়িবাঁধগুলো দ্রুত মেরামতের ব্যবস্থা করার দাবী জানানো হয়।

এছাড়া সাতক্ষীরা শহরসহ জলাবদ্ধ এলাকার পানি নিষ্কাশনে যেখানে যে ধরণের বাধা রয়েছে তা দ্রুত অপসারণের দাবী জানানো হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বেলা ১১টায় কমিটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক কমিটির আহবায়ক মো. আনিসুর রহিম।

সভায় আগামী ২৪ আগস্ট সাতক্ষীরা জেলা আইজীবী সমিতি থেকে গণস্বাক্ষর কর্মসূচি উদ্বোধন, ২৬ আগস্ট সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডে অবস্থান ও স্মরকলিপি পেশসহ অন্যন্য কর্মসূচি গ্রহণ করা হয়।

সভায় বিগত একনেকের বৈঠকে কপোতাক্ষ নদ খননে ৫৩১ কোটি টাকার প্রকল্প গ্রহণ করায় মাননীয় প্রধানমন্ত্রীকে সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানানো হয় এবং উক্ত প্রকল্পসহ গৃহীত অন্যান্য প্রকল্প সমূহ দ্রুত শুরু করার দাবী জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন প্রফেসর আব্দুল হামিদ, সুধাংশু শেখর সরকার, এড. শেখ আজাদ হোসেন বেলাল, নিত্যানন্দ সরকার, জিএম মনিরুজ্জামান, মাধব চন্দ্র দত্ত, এড. রফিকুল ইসলাম, কমরেড আবুল হোসেন, অপারেশ পাল, এড. মনির উদ্দিন, শেখ সিদ্দিকুর রহমান, জহুরুল কবির, অধ্যাপক তপন শীল, এড. আল মাহামুদ পলাশ, আলী নুর খান বাবলু, আসাদুজ্জামান লাভলু, এড. আবুল কালাম আজাদ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

নিজস্ব প্রতিনিধি: দক্ষতা অর্জনের পর প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সঙ্গে সরাসরি যুক্ত করতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাতক্ষীরা জেলার আবেদনকারী সাংবাদিকদের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তিরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃবিস্তারিত পড়ুন

  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন