মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এবার আলো স্বল্পতা নয়, সূর্যের আলোই বিড়ম্বনার কারণ হল ক্রিকেট ম্যাচে!

আলো স্বলতার জন্য ক্রিকেট ম্যাচ বন্ধ হয়ে যেতে বা সাময়িকভাবে স্থগিত থাকতে দেখা যায় অনেক সময় এবং এটি স্বাভাবিক বিষয়। তবে ম্যাচের মাঝপথে সূর্যাস্ত পর্যন্ত খেলা স্থগিত থাকার নজির নিতান্তই কম রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে। ঠিক তেমনটাই ঘটল নেপিয়ারে।

ম্যাকলিন পার্কে নিউজিল্যান্ডের ইনিংস চলাকালীন ম্যাচ কিছুক্ষণের জন্য বন্ধ থাকে সূর্যের আলোয় ব্যাটসম্যানের বল দেখতে অসুবিধা হচ্ছিল বলে।

সচরাচর যেকোনও মাঠে ক্রিকেট পিচের দুই প্রান্ত থাকে উত্তর-দক্ষিণ দিকে। যাতে সূর্যের আলো সরাসরি ব্যাটসম্যানের চোখে এসে না পড়ে। তবে ম্যাকলিন পার্কের পিচ অবস্থিত পূর্ব-পশ্চিমে। সেকারণেই ইনিংসের ১২ ওভারের মাথায় হ্যারিস রউফ যখন বল করছিলেন, ব্যাটসম্যান গ্লেন ফিলিপসের চোখে সরাসরি সূর্যালোক এসে পড়ায় তিনি ঠিক মতো বল দেখতে পাচ্ছিলেন না।

ফলে সূর্যাস্ত পর্যম্ত ম্যাচ বন্ধ রাখা হয়।

ফিলিপস ধারাভাষ্যকারদের সঙ্গে কথা বলার সময় জানান, রউফের স্লোয়ার ডেলিভারিগুলো ঠিক মতো দেখতেই পাচ্ছিলেন না তিনি।

তবে এবারই প্রথম নয়, একই কারণে ২০১৯ সালের জানুয়ারিতে ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের একটি ওয়ান ডে ম্যাচের সময় খেলা কিছুক্ষণ বন্ধ থাকে।

নিউজিল্যান্ড শেষমেশ ম্যাচটিতে ৪ উইকেটে পরাজিত হয়।

যদিও কিউয়িরা আগেই সিরিজ জয় নিশ্চিত করেছিল।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর