মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কৃষি আইন বাতিল করতে মোদিকে রক্তে লেখা চিঠি কৃষকদের!

৩টি কৃষি আইন বাতিলের দাবিতে রক্ত দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোলা চিঠি লিখলেন দিল্লির প্রতিবাদী কৃষকরা।

মঙ্গলবার দেশটির সিংঘু সীমান্তে আয়োজিত একটি শিবিরে রক্তদান করেন কৃষকরা। তারপর সেই রক্ত দিয়ে লেখা হয় খোলা চিঠি। সেই চিঠি নরেন্দ্র মোদিকে উদ্দেশে করে লেখা।

যেখানে লেখা হয়েছে, ‘নরেন্দ্র মোদিজি, সুপ্রভাত। আমরা আমাদের রক্ত দিয়ে এই চিঠি লিখছি। আপনি আমাদের দেশের প্রধানমন্ত্রী। আমাদের দেওয়া ভোটে জিতেই আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। তিনটি আইন পাশ করিয়ে কৃষকদের বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আপনাকে অনুরোধ করি, এই তিনটি আইন ফিরিয়ে নিন’।

এর পাশাপাশি একাধিক স্লোগানও লিখেছেন কৃষকরা। তারা লিখেছেন, ‘কালা কানুন ফিরিয়ে নিন’, ‘কালা কানুন বাতিল করতে হবে’।

চিঠি নিয়ে কৃষকদের অবস্থান কী হবে, তা নিয়ে বুধবার আলোচনায় বসবেন কৃষকরা। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে মঙ্গলবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের সঙ্গে আরও এক দফা বৈঠক করলেন বিক্ষোভরত কৃষকরা। সেই বৈঠক শেষে তোমর বলেন, আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি কৃষক সংগঠনের সঙ্গে কেন্দ্রের ফের আলোচনা শুরু হবে। ’

দিল্লি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘প্রতিবাদরত কৃষকদের সঙ্গে পুলিশের নিয়মিত যোগাযোগ রয়েছে।
পরিস্থিতি যাতে হাতের বাইরে না বেরিয়ে যায় সে দিকে নজর রাখছে পুলিশ।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান