শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনার বিরুদ্ধে ক্রুড ভ্যাকসিনের মতো কাজ করে ফেস মাস্ক!

করোনার শুরু থেকেই ফেস মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়ে আসছেন চিকিৎসকরা। এবার জানা গেল করোনার বিরুদ্ধে ফেস মাস্ক ব্যবহার কাঁচা (ক্রুড) ভ্যাকসিনের মতোই কাজ করে।

বিজ্ঞানীরা দাবি করেছেন, মানুষকে ফেস মাস্ক ব্যবহারের অনুরোধ করা হয় এজন্য যে, তারা শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে নিঃসরিত ক্ষুদ্রকায় কণা মাস্কের মাধ্যমে নিজের মধ্যে ধরে রাখতে পারে এবং এর উদ্দেশ্য এভাবে ভাইরাস ছড়ানো কমিয়ে আনা। এটা এজন্য করা হয় না যে, কেউ ভাইরাসে সংক্রমিত হবে না।

একটা সার্জিক্যালই হোক অথবা কাপড়ের মাস্কই হোক এর মাধ্যমে কিছু ভাইরাস বের হবেই।

বিশেষজ্ঞরা বলছেন, মাস্কের মাধ্যমে অন্যের দেহে স্বল্প পরিমাণে ভাইরাস ছড়িয়ে পড়লে আক্রান্ত ব্যক্তির দেহে এক ধরনের প্রতিরোধক (ইমিউনাইজেশন) হিসেবে কাজ করে।

এই তত্ত্বটি ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির ‘নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন’ এর সম্পাদকীয়তে ছাপা হয়েছে।

সেখানে বলা হয়েছে, এটা একটা ধারণা, এটা প্রমাণ করার জন্য মানুষকে করোনাভাইরাসে সংক্রমিত করা যাবে না এবং এমন হলে তা হবে চিকিৎসা বিজ্ঞানের অনৈতিক একটি কাজ।

বিজ্ঞানীরা এর বিরুদ্ধে হুঁশিয়ারিও উচ্চারণ করেছেন যে মানুষের উচিত মাস্ক ব্যবহার না করে আত্মতুষ্টিতে ভোগা। আবার উদ্দেশ্যেমূলকভাবে ভাইরাসে আক্রান্ত হয়ে নিজের দেহে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার চেষ্টা করাও কারো উচিত হবে না।

ওই জার্নালে অবশ্য বলে দেয়া হয়েছে যে, ‘এটা কোনো সুপারিশ নয়।’
মানুষের উচিত সামাজিক দূরত্ব বজায় রাখা এবং ঘরের মধ্যে থাকলেও দূরত্ব বজায় রাখার কাজটি করে যাওয়া। তারা বলছেন, মানুষকে ভাইরাসে আক্রান্ত করার (ভাইরোলেশন) পদ্ধতি শতাব্দী পুরনো একটা কৌশল।

এই পদ্ধতিতে কৌশলে মানুষকে উদ্দেশ্যমূলকভাবে জীবাণুতে সংক্রমিত করা হয় এবং এক সময় নিজের মধ্যে ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠে। অতীতে এ ধরনের কৌশলে গুটি বসন্তের প্রতিরোধী ব্যবস্থা গড়ে তোলা হতো মানুষের দেহে কিন্তু শেষত: টিকা আবিষ্কারের মাধ্যমেই গুটি বসন্ত থেকে মানুষকে নিরাপদ করা হয়েছে।

ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়ার সংক্রামক রোগের বিশেষজ্ঞ চিকিৎসক ড. মনিকা গান্ধী এবং এপিডেমিওলজিস্ট অধ্যাপক জর্জ রুথারফোর্ড বিশ্বাস করেন যে, ফেস মাস্ক একইরকম ভাইরোলেশন কৌশলেই কাজ করে করোনার বিরুদ্ধে।

ড. মনিকা গান্ধি বলেন, আপনি হয়তো ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিন্তু আপনার শরীরে কোনো লক্ষ্মণ নেই। অতএব আপনি যদি লক্ষ্মণহীন হয়ে থাকেন তাহলে আপনি মাস্কের মাধ্যমে জনসাধারণের মধ্যে ভাইরাস ছড়িয়ে দিতে পারেন।

তারা বলছেন, দুর্বল ভাইরাসে সংক্রমিত হলে আক্রান্ত ব্যক্তি তেমন মারাত্মকভাবে ভুগবেন না এবং স্বল্পমাত্রায় এবং লক্ষ্মণহীনভাবে দীর্ঘমেয়াদি প্রতিরোধী হয়ে থাকতে পারেন।

যুক্তরাজ্য সরকারের ‘সায়েন্টিফিক অ্যাডভাইজরি ইমাজিন্সি গ্রুপ’ বলছে বেশি ভাইরাস কোনো একজনকে কতটুকু আক্রান্ত করবে সে ব্যাপারে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে। এটা রোগীর দেহে করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে প্রতিরোধী ক্ষমতাও গড়ে তোলে।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা বলছেন, সবার মাস্ক ব্যবহার ভাইরাসের পরিমাণ কমাতে সহায়তা করে।

তবে সমালোচকরা মাস্ক ব্যবহারের মাধ্যমে প্রতিরোধী ক্ষমতা গড়ে তোলার এই পদ্ধতিকে বাতিল করে দিয়েছেন।

তারা বলছেন, এটা খুবই বিপজ্জনক একটি পদ্ধতি। মানুষের মধ্যে আত্মতুষ্টি চলে আসলে তারা ঝুঁকির মধ্যে পড়বেন।

একই রকম সংবাদ সমূহ

কর্মী প্রেরণে অনিয়মে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : আরিফুল হক চৌধুরী

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হকবিস্তারিত পড়ুন

বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ

নিজস্ব উদ্যোগে, শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১১২ কর্মী পাঠানোর মধ্য দিয়ে বৈদেশিকবিস্তারিত পড়ুন

লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে এনসিপির ওপর হামলায় গ্রেপ্তার ছয়জন

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • অস্ট্রেলিয়ায় প্রয়োজন লক্ষাধিক পরিচর্যাকর্মী, বাংলাদেশিদেরও সুযোগ
  • যুক্তরাষ্ট্রের শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ
  • জাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেব: জামায়াত আমির
  • নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
  • যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের
  • এক মিনিটের স্ক্যানে এআই বলে দিচ্ছে শরীরের রোগ : হংকংভিত্তিক গবেষণা
  • সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার
  • ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের
  • মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে
  • ট্রাম্প ও পুতিনকে যে বিষয়ে সতর্ক করলেন শি
  • ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার