মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনায় বন্ধ থাকার দীর্ঘ দেড় বছর পর চালু হলো ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেন

করোনার কারণে দেশের সব ট্রেন চলাচল বন্ধ হলে গত বছরের ৫ এপ্রিল ঢাকা-বেনাপোল রুটে আন্তঃনগর ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটিও বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর ২ ডিসেম্বর আবারও চালু হলো ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেন।
এই ট্রেনটি ঢাকা-যশোর-বেনাপোল রুটে চলাচল করবে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে উদ্বোধন করেন রাজশাহী জোনের অতিরিক্ত চিপ কমার্শিয়া ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস ।

বেনাপোল রেলওয়ের স্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ২০১৯ সালের ১৭ জুলাই বেনাপোল-ঢাকা রুটে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি উদ্বোধন করেন। ৮৮৬ জন যাত্রী নিয়ে ট্রেনটি চলাচল করেছিল। শুধুমাত্র রেলে যাত্রীবহন বাবদ গত এক বছরে ১৪০ কোটি টাকা রাজস্ব আয় করেছে রেল কর্তৃপক্ষ। ট্রেন চলাচলের বিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বর্তমানে প্রতিদিন বেনাপোল-আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ৩ হাজার যাত্রী ভারতে যাতায়াত করছেন।
করোনার আগে টুরিস্ট ভিসা চালু থাকায় প্রতিদিন ৮/১০ হাজার পাসপোর্ট যাত্রী যাতায়াত করতো বেনাপোল দিয়ে। তাদের মধ্যে ৬০ শতাংশ যাত্রী যান চিকিৎসার কারণে। বাকিরা যাত্রীরা সবাই ব্যবসায়ী ও শিক্ষার্থী।

একই রকম সংবাদ সমূহ

মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম

১৬ আগস্ট বিএনপি সরকারের প্রথম ছয় মাস পূর্ণ হচ্ছে। এ সময়কে সামনেবিস্তারিত পড়ুন

‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় তারেক রহমান

‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনাবিস্তারিত পড়ুন

ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

ভারত থেকে আমদানিকৃত চালের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে তা ফেরত পাঠানোরবিস্তারিত পড়ুন

  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে : প্রধানমন্ত্রী
  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • বিশেষ সুবিধা নয়, লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স পেলেন জাইমা রহমান
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • ১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে যাওয়ার বিষয়ে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো নির্ধারিত হয়নি: ইসি সচিব
  • বিভেদ-বিভাজন চলতে থাকলে শেখ হাসিনা তালি বাজাবে: রিজভী
  • হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ