রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খবর নিউজ অস্ট্রেলিয়া'র

করোনা পরীক্ষা করালেই ৩০০ ডলার পাবেন যে দেশের নাগরিকরা

কোভিড-১৯ পরীক্ষা করালেই পাওয়া যাবে ৩০০ ডলার। টাকার হিসাবে প্রায় ২৪ হাজার টাকা। আর যদি রিপোর্ট পজিটিভ আসে, তাহলে আরও ১,৫০০ ডলার। সেক্ষেত্রে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

এই টাকা দেবে খোদ সরকার। অবাক হচ্ছেন?‌ এই নিয়ম চালু হয়েছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশে।

তবে এই টাকা পাওয়ার জন্য একটি শর্ত রয়েছে। প্রাপককে অবশ্যই চাকরিজীবী হতে হবে।

এবং তার হাতে ছুটি থাকা চলবে না। এজন্য সরকারের কাছে বেতনের স্লিপ দেখাতে হবে। নয়তো চিঠি লিখে মুচলেকা দিতে হবে। ভিক্টোরিয়া প্রদেশের প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রু জানিয়েছেন, কোভিড-১৯ সংক্রমণ রুখতেই এই পদক্ষেপ।
কিন্তু সংক্রমণ রোখার সঙ্গে টাকা দেওয়ার সম্পর্ক কী?‌ তাও শুধু চাকরিজীবীদের?‌

প্রিমিয়ার ড্যানিয়েল জানালেন, অনেক চাকরিজীবীই হাতে ছুটি নেই বলে কোভিড-১৯ পরীক্ষাই করাচ্ছেন না।

সংক্রমণের লক্ষণ থাকলেও না। যদি রিপোর্ট পজিটিভ এলে ছুটি নিতে হয়। তাদের আশঙ্কা ছুটি নিলে বেতন কাটা যাবে। নিজেদের সেলফ আইসোলেশনেও রাখছেন না। ফলে সংক্রমণ বাড়ছে।

ড্যানিয়েলের ধারণা, হাতে নগদ টাকা পেলে এই চাকরিজীবীরা পরীক্ষা করাতে আগ্রহী হবেন। বেতন কাটার ভয়ে রোগ লুকিয়ে রাখবেন না। গত ২৪ ঘণ্টায় ভিক্টোরিয়া প্রদেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪০৩ জন। মারা গেছেন পাঁচ জন। গত ৭ থেকে ২১ জুলাই এই প্রদেশে ৩,৮০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

প্রিমিয়ার জানালেন, এদের ৯০ শতাংশই লক্ষণ দেখেও সেলফ আইসোলেশনে যাননি। সামাজিক দূরত্ববিধি মানেননি। তাই করোনা ছড়িয়েছে অনেক বেশি। এবার এই নগদের টোপ কতটা ভাইরাস নিয়ন্ত্রণে আনে, তাই দেখার বিষয়।

একই রকম সংবাদ সমূহ

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল