রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনা মোকাবেলায় সাতক্ষীরায় আ.লীগের ‘টেলিমিডিসিন সেবা’র উদ্বোধন

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ঘরবন্দি মানুষের জন্য সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে টেলিমিডিসিন সেবার উদ্বোধন করা হয়েছে।

রবিবার (০৯ মে) সকাল সাড়ে ১২ টায় জেলা পরিষদে আনুষ্ঠানিক ভাবে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধ্যারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।

তিনি বলেন, ‘চিকিৎসকরাও নিজেদের এবং রোগীর কথা বিবেচনা করে এই মহামারি থেকে বাঁচতে চেম্বারে রোগী দেখা বন্ধ করে দিয়েছিলেন। এ অবস্থায় সময়ের প্রয়োজনে করোনাভাইরাস প্রাদুর্ভাবে টেলিমেডিসিন সেবা নতুন ধারার সৃষ্টি করবে। এই টেলিমেডিসিনের মাধ্যমে প্রান্তিক ঘরবন্দি মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেবে জেলা আওয়ামী লীগ। এর মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন যে কেউ।’

তিনি আরও বলেন, ‘জেলার প্রত্যন্ত গ্রামের একজন দরিদ্র বা হতদরিদ্র অসহায় রোগী যাদের শহরে এসে পয়সা খরচ করে বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর সামর্থ্য নেই অথবা কোনো জটিল রোগী যাকে অনেক দূর থেকে চিকিৎসকের কাছে আনতে দেরি হয়ে যাবে- এমন পরিস্থিতিতে দ্রæত চিকিৎসার স্বার্থে ঘরে বসে সকাল ১০ টা থেকে ১০ টার মধ্যে টেলিমেডিসিনের মাধ্যমে ২৭ জন চিকিৎসকের কাছ থেকে জরুরী চিকিৎসা পরামর্শ পাবেন রোগীরা। করোনায় মূলত এই পথ দেখিয়েছে। আগামীতে টেলিমেডিসিন সেবায় জেলার পাশাপাশি সারাদেশে কার্যত বিপ্লব ঘটবে।’

টেলিমেডিসিন সেবার উদ্বোধনের সময়ে জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফসার আলী, জেলা পরিষদ সদস্য আল ফেরদৌস আলফা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর হোসেন সুজন, সাবেক সহ-সভাপতি বশির আহমেদ, জেলা হিন্দু জোটের রনজিৎ প্রমুখ উপস্থিত ছিলেন।

জরুরী চিকিৎসা বিষয়ক পরামর্শ নিতে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করুন-

মেডিসিন বিশেষজ্ঞ ডা. সুশান্ত ঘোষ-০১৭১৫০০১০৫৯, ডা. মানস কুমার মন্ডল-০১৭১৬৮৪০৪৪৭, ডা. কল্যাণাশীষ সরদার-০১৭১২১৮২৭৩৬, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. কাজল কুমার কর্মকার-০১৭১১৬৮৩৩৩২, ডা. বিষ্ঞুপদ সাহা-০১৯১৩৪০৫৬৮৫, ডা. সুমন কুমার দাস-০১৯১৪১৪৮০৩৯, ডা. মেহেদী হাসান বিপ্লব-০১৭১১২৭৬৬৮৩, ডা. অভিজিত রায়-০১৭১১১১৫৩৫৬, ডা. শেখর কুমার মন্ডল-০১৭১১৭৩০৬৭৭, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. মেহেদী নেওয়াজ-০১৭১১৬৮০৭১০, ডা. মো. শামীমুল কবীর-০১৭১৭৯৯৭২৯৯, ডা. রাজু আহমেদ-০১৭১১৮২২৭৯৯, সার্জারী বিশেষজ্ঞ ডা. মো. মনোয়ার হোসেন-০১৭১২৩৩৫৭৬৭, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ-০১৭১১০৩১৯৯৮৪, শিশু বিশেষজ্ঞ ডা. এস এম জাকির হোসেন-০১৭১৬৯২৯৫৪৪, ডা. সঞ্জয় কুমার দাস-০১৭১৭৬৫৪৫১৯, ডা. আবুল বাসার আরমান-০১৫১৫৬৭৪৩৪১, গাইনি বিশেষজ্ঞ ডা. ইয়াসমিন সুলতানা-০১৭৩৪২২৯৪০৮, ডা. মাহফুজা খাতুন-০১৭৪১৯৫২০৪৯, ইউরোলজী বিশেষজ্ঞ ডা. রাশেদুজ্জামান-০১৭১৫০৩০৩২৮, ডা. মদুসুদূন মন্ডল-০১৭১২৭৩৩২৭৮, নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. মনিরুল ইসলাম-০১৭৬১৭৭৬৮৬০, ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ ডা. মদুসূদন সাহা-০১৭১৮৮৫৯৯১২, হাত জোড়া ও বাত বিশেষজ্ঞ ডা. মাহমুদ হাসান পলাশ-০১৭১২২৩৫৭১৭, দন্ত রোগ বিশেষজ্ঞ ডা. সঞ্জীব সরদার-০১৭২৭৩৭০০৫৫।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে ফ্রি ডেন্টাল ক্যাম্প

৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার উদ্যোগে দিনব্যাপীবিস্তারিত পড়ুন

মানবকল্যাণে নবদিগন্ত সংস্থার উদ্যোগে ২৫০ জনের মাঝে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যেবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক