শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলকাতাকে ভারতের রাজধানী করার দাবি মমতার

কলকাতাসহ ভারতের চার প্রান্তকে চারটি রাজধানী হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঘুরিয়ে ফিরিয়ে দেশটির চার রাজধানীতে সংসদীয় অধিবেশন বসানোরও দাবি জানান তিনি৷

নেতাজি সুভাষ-চন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে শনিবার কলকাতার শ্যামবাজার থেকে রেড রোডে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব দাবি জানান।

মুখ্যমন্ত্রী বলেন, কলকাতা একদিন ভারতের রাজধানী ছিল, তাহলে আজকে ভারতবর্ষের একটা রাজধানী হোক কলকাতা৷ পাশাপাশি দক্ষিণ ভারত, উত্তর ভারত এবং উত্তর পূর্ব ভারতে একটি করে রাজধানী ঘোষণা করা হোক৷ উদাহরণ হিসেবে দক্ষিণের কেরালা অন্ধ্র প্রদেশ, উত্তর এবং মধ্য ভারতের উত্তর প্রদেশ, পঞ্জাব, মধ্যপ্রদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর কোনো একটিকে রাজধানী হিসেবে ঘোষণা করা যেতে পারে।

মমতা বলেন, স্বাধীনতা সংগ্রামের জন্ম হয়েছিল বাংলা ও বিহারে৷ মহাত্মা গান্ধী বেলেঘাটায় এসে আন্দোলন করতেন৷ নবজাগরণ, বিধবা ও বাল্য বিয়ের মতো সংস্কারের জন্ম বাংলায় হয়েছিল৷ বাংলা কোনো অবহেলা সইবে না৷
নেতাজি সুভাষ-চন্দ্র বসুকে নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নেতাজির নাম বললে আমার হৃদয়ে আবেগের সৃষ্টি হয়৷ নেতাজিকে দুই পাতার বই পড়ে জানা যাবে না৷ চার প্রান্তে চারটি রাজধানী থাকবে৷ দিল্লিতে কী আছে? দিল্লিতে সবাই বাইরে থেকে যায়৷ দিল্লির মানুষ সবাইকে গ্রহণ করুক৷ ভারতবর্ষের চারটি জায়গায় সংসদের অধিবেশন বসুক বছরে চারবার৷

ভারতের মুখ্যমন্ত্রী বলেন, নেতাজির জন্মদিনকে কেন দেশনায়ক দিবস এবং জাতীয় ছুটি হিসেব ঘোষণা করা হবে না? তবে আজ নয় কাল এই ঘোষণা করতে হবে৷

নেতাজির নামে কলকাতা বন্দরের নামকরণ বদলে কেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করা হল, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি৷

একই রকম সংবাদ সমূহ

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা

থিম্পু যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। শুক্রবার (১৮বিস্তারিত পড়ুন

  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত