শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলকাতায় এক মিনিটের কালবৈশাখীতে প্রাণ গেল ৯ জনের

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় কালবৈশাখীর তাণ্ডবে ৯ জন নিহত হয়েছেন। এছাড়া বহু মানুষ আহত হয়েছেন।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সোমবারের এ ঝড়ে নিহতদের মধ্যে ১২ বছরের এক কিশোরী রয়েছে। ঝড়ে কেউ বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছে। অনেকের গাছের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে।

রোববার ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের সেন্টমার্টিন ও মিয়ানমারে আঘাতে হানলেও সেভাবে কোনো প্রভাব পড়েনি পশ্চিমবঙ্গের ওপর। তবে সোমবার হঠাৎ কালবৈশাখী এভাবে তাণ্ডব চালাবে তার আভাস আগে থেকে পাননি কলকাতাবাসী।

আবহাওয়া দপ্তর সূত্রের বরাতে খবরে বলা হয়, সোমবার স্থানীয় সময় বিকাল ৫টা ৪১ মিনিটে সর্বোচ্চ ৮৪ কিমি বেগে কালবৈশাখী ঝড় বইতে থাকে। ৩ মিনিট স্থায়ী হয় এ ঝড়। সন্ধ্যা ৬টার সময় দমদম এলাকায় ৬২ কিমি বেগে ঝড় বইতে থাকে। এক মিনিট স্থায়ী হয়েছিল এ ঝড়। আর সেই ক্ষণিকের তাণ্ডবেই প্রাণ হারান ৯ জন।

একই রকম সংবাদ সমূহ

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, পুলিশের গুলিতে আসামি নিহত

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমার গাইঘাটায় এক নাবালিকা স্কুলছাত্রীকেবিস্তারিত পড়ুন

ভারতের পার্লামেন্টের কাছে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয় ভবনে ভয়াবহ আগুন

নয়াদিল্লির পার্লামেন্ট ভবনের কাছে অবস্থিত সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভবন নর্থ ব্লকের ছাদেবিস্তারিত পড়ুন

মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, মাথাপিছু জিডিপির দিক থেকে এশিয়ারবিস্তারিত পড়ুন

  • শ্মশানের পাশে মোদির ছবি রেখে ‘কালো জাদু’, তদন্তে পুলিশ
  • কাজ বাঁচাতে জরায়ু কেটে বাদ দিচ্ছেন ভারতের আখ কাটা শ্রমিকরা
  • আসামে ১১০০ মুসলিম বাড়িঘর উচ্ছেদ, ভেঙে ফেলা হয়েছে ১০ মসজিদ
  • ককরোচদের ঠেকাতে আত্মপ্রকাশ করল ‘লাল হিট জনতা পার্টি’
  • কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে নিহত ১৮
  • ভারতে সরকারের পতন হবে গণতান্ত্রিকভাবে: অভিনেতা প্রকাশ রাজ
  • বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী
  • মমতা ও কেজরিওয়ালকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ
  • দিল্লিতে বাসার সামনে থেকে আটক সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
  • এবার দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়
  • দিল্লিতে আন্দোলন, বিমান থেকে আটক অভিজিৎ দিপকে
  • সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট