বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা

কলারোয়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগীতা, ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা, নজরুল বর্ষ উদযাপন, নতুন কুঁড়ি স্পোর্টসের নিবন্ধন ও আমার সংস্কৃতি, আমার অহংকার অনুষ্ঠান বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল তিনটায় কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবদীন এর সভাপতিত্বে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

নজরুল বর্ষ উদযাপন করার জন্য কমিটি গঠন করা হয়েছে। আগামী ২-৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠানে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগীতার আয়োজন করতে হব। উপজেলা পর্যায়ে আগামী ২২ -২৮ সেপ্টেম্বরে উপজেলা পর্যায়ে প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সিরাজুস সালেহীন।

আরো উপস্থিত ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ মোল্লা, কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহমদ আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মীর রফিকুল ইসলাম মীর, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ হুমায়ুন কবির, একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস।

কলারোয়া উপজেলার সকল হাইস্কুল, মাদ্রাসা ও কলেজের প্রতিষ্ঠান প্রধান ও ক্রীড়া শিক্ষকগন উপস্থিত ছিলেন। সর্বসম্মতি ক্রমে আগমী ৬ ও ৭ সেপ্টেম্বর গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে বলেন, বর্তমান সরকার ক্রীড়ার প্রতি গভীর মনোযোগ ও তাগিদ দিয়েছেন সেজন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের উচিত যথাযথ প্রস্তুতি নিয়ে অংশগ্রহণ করা।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা