বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সিংগা হাইস্কুলে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উৎযাপিত

কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উৎযাপিত হয়েছে।

শুক্রবার( ১৭ মার্চ) সকাল ৮ টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয়। স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন'” শিশুদের চোখ সমৃদ্ধির ন্বপ্নে রঙ্গিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিশু দিবসে কেক কাটা, র‍্যালি, কবিতা আবৃতি, চিত্রাংকন প্রতিযোগীতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কেক কাটা শেষে স্কুলের শ্রেণীকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধান ঘোষ। স্কুলের সিনিয়র শিক্ষক জহুরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক আজিজুর রহমান, আব্দুস সবুর, আব্দুর রউফ, প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, নাসরিন আক্তার, আব্দুস সালাম, স্বপন সরকার, বদরুজ্জামান বদরু, মেহেদী হাসান, শিক্ষার্থী আব্দুল্যা, আফরোজা খাতুন, আরিফ হোসেন, লামিয়া খাতুন, নাজিয়া ফারহিন, স্টাফ সাহিদা খাতুন, ইশারুল হোসেন, নাজমুল হোসেন, মাসুম হোসেন, লিমা খাতুন সহ ছাত্র-ছাত্রীবৃন্দ।

সব শেষে চিত্রাংকন ও কবিতা আবৃতি প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ দিকে, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন