বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সভাপতি নুরুল, সম্পাদক আপেল, সাংগঠনিক শফি

কলারোয়ার জালালাবাদ ইউনিয়ন বিএনপির সম্মেলন

কে এম আনিছুর রহমান, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ২নম্বর জালালাবাদ ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে সিংগলাল দাখিল মাদরাসা ময়দানে স্থানীয় ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জালালাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
ধানের শীষে ভোট প্রার্থনা করে তিনি বলেন- সবাই কাঁধে কাঁধ মিলিয়ে তারেক রহমানের জন্য ভোট চাইতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-১ সংসদীয় আসনের সাংগঠনিক টিম প্রধান আবুল হাসান হাদী।
তিনি বলেন, সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আগামি নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ ছাড়া বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র অধ্যক্ষ রইছ উদ্দিন, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন, শেখ আব্দুল কাদের বাচ্চু ও অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, কৃষকদল নেতা মনিরুজ্জামান, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, বিএনপি নেতা জহুরুল ইসলাম, ফজলু মোল্যা, প্রভাষক আব্দুল জব্বার, আমিনুর রহমান, শেখ মনি, আব্দুল মজিদ, রওশন আলী, রুহুল আমিন খোকন, আলতাফ হোসেন, সিরাজুল ইসলাম, প্রভাষক আব্দুল কুদ্দুস, পাইলট, কামরুল, শওকত হোসেন, ডালিম হোসেন, যুবনেতা আসাদুজ্জামান, ছাত্রদল নেতা সাজু, সোহেল, প্রমুখ।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লার সঞ্চালনায় ইউনিয়ন বিএনপির সম্মেলনে ৯টি ওয়ার্ড বিএনপির কমিটির নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে জালালাবাদ ইউনিয়ন বিএনপির কমিটিতে সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক শলিফুজ্জামান আপেল ও সাংগঠনিক সম্পাদক শফিউল আজম শফিকে নির্বাচিত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!