মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাদক ও অস্ত্র উদ্ধার

কলারোয়া সীমান্তে বিজিবির ওপর ভারতীয় চোরাকারবারিদের আক্রমণ, বিজিবির গুলি বর্ষণ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার তলুইগাছা সীমান্তে বিজিবি’র ওপর ভারতীয় চোরাকারবারিদের আক্রমণ হয়েছে। তাদের আক্রমণ ঠেকাতে বিজিবি সদস্যরা ৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এতে চোরাকারবারিরা মাদকের ওই চালান ফেলে ভারতের সীমানায় একটি বাগানে পালিয়ে যায়। এসময় বিজিবি ঘটনাস্থল থেকে ২৫২ বোতল ভারতীয় ফেনসিডিল, ৫১ বোতল মদ ও ২টি ধারালো হাসুয়া (দা) উদ্ধার করেছে।

শনিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

সাতক্ষীরা, ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক আশরাফুল হক জানান, ভারত থেকে কয়েকজন চোরাকারবারী তলুইগাছা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে মাদক পাচার করবে- এরূপ গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিজিবি’র সদস্যরা নটিজঙ্গল নামক স্থানে অবস্থান নেয়। এসময় ভারতীয় ৫-৬ জন চোরাকারবারী মাথায় করে বস্তা ভর্তি অবৈধ মালামাল বহন করে বাংলাদেশ সীমান্তের দিকে অগ্রসর হতে থাকে।
এক পর্যায়ে তারা বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে সামনে অগ্রসর হলে বিজিবি টহল দল তাদেরকে ধাওয়া করে। কিন্তু তারা পিছু না হটে ধারালো অস্ত্র দেখিয়ে বিজিবির ওপর হামলা করতে উদ্ধত হয়। চোরাকারবারীদের আক্রমণ ঠেকাতে বিজিবি ৫ রাউন্ড গুলি নিক্ষেপ করে।
এতে তারা ভারতের ভেতরে একটি বাগানে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থল তল্লাসী চালিয়ে চোরাকারবারীদের ফেলে যাওয়া ২৫২ বোতল ভারতীয় ফেনসিডিল, ৫১ বোতল মদ ও ২টি ধারালো হাসুয়া (দা) উদ্ধার করে।

অপরদিকে, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদ আসিফ ও আহত ২ পরিবারের সদস্যদের মাঝে নগদ সহায়তা দেয়া হয়েছে বিজিবির পক্ষ থেকে।

একই রকম সংবাদ সমূহ

ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়

ভারত থেকে পুশইনের শিকার এক ভারতীয় নারীর বর্তমানে ঠায় হয়েছে সাতক্ষীরার কলারোয়ায়বিস্তারিত পড়ুন

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলাগুলো বহাল রাখতে এবং তাদের হয়রানি করতে সুপ্রিম কোর্টেরবিস্তারিত পড়ুন

চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের

চীনের বৃহত্তম নৌবহর সম্প্রসারণ এবং পাকিস্তানের উন্নত চীনা-নির্মিত আক্রমণকারী সাবমেরিন অধিগ্রহণকে মোকাবেলায়বিস্তারিত পড়ুন

  • ভারতে মুসলিম নেতার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ
  • ভারতে শিক্ষার্থীদের ওপরে একে-৪৭ দিয়ে পুলিশের গুলিবর্ষণ, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য
  • ধর্মেন্দ্র প্রধানকে ঘিরে ভারতের লোকসভায় বিজেপি-কংগ্রেসের উত্তেজনা
  • ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর যা বলছে ককরোচ জনতা পার্টি
  • অবশেষে টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা
  • মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের
  • ভারতে আন্দোলন: বিক্ষোভকারী তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল
  • অবশেষে ককরোচ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মোদি সরকার
  • সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির
  • আন্দোলনের নামে ভারতকে বাংলাদেশ-পাকিস্তান বানানোর চেষ্টা হচ্ছে: মন্ত্রী দিলীপ ঘোষ
  • দিল্লিতে বিক্ষোভ সামাল দিতে ১৬ মেট্রো স্টেশন বন্ধ করলো সরকার