শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার ইছামতি নদীর ভাতশালা এলাকায় বেড়িবাঁধ রক্ষায় কাজ শুরু

দেবহাটা প্রতিনিধি: ভারত-বাংলা সীমাবর্তী ইছামতি নদীর বাঁধ রক্ষায় কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।

রবিবার (২৫ আগস্ট) সকাল থেকে কর্মকর্তাদের উপস্থিতিতে এ কাজ শুরু হয়। দেবহাটা উপজেলা প্রশাসন ও ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির উদ্যোগে বাঁধ রক্ষায় ভাঙন কক্ষায় পানি উন্নয়ন বোর্ডের-১ নং পোল্ডারের আওতায় এ কাজ শুরু হয়েছে।
জানা গেছে, প্রবল জোয়ারের চাপে এবং টানা বৃষ্টিতে ইছামতি নদীর ভাতশালার বিশ্বাস বাড়ি এলাকার বেড়িবাঁধের নরম মাটি ভাঙতে থাকে। এতে নদীর বেড়িবাঁধটি ভেঙে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। এর আগে থেকে ওই স্থানটি ভাঙতে থাকলেও সেটির স্থায়ী সমাধাণ হয়নি কয়েক বছরে। বর্তমানে ভাঙতে ভাঙতে শেষ পর্যায়ে পৌঁছে গেছে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয় বাসিন্দারা। এর ফলে গত (২২ আগস্ট) বিষয়টি নিয়ে ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির তাহাজ্জত হোসেন হিরু, খায়রুল ইসলাম সহ অন্যান্য সদস্য পানি সম্পদ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বিষয়টি নিয়ে স্বাক্ষাত করেন। পরে বাঁধ রক্ষায় তাৎক্ষণিক প্রয়োজনীয় উদ্যোগ নিতে বরাদ্দ প্রদান করা হয়। সেই মোতাবেক সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের অধিনে বরাদ্দ প্রদান করে এ কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়।
এদিকে, রবিরাব সকাল থেকে কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। সকাল থেকে শ্রমিকরা ইটের গুড়া, বালু, মাটি ভর্তি প্লাস্টিকের বস্তা দিয়ে বাঁধ রক্ষায় কাজ শুরু করে। শ্রমিকদের পাশাপাশি ভাতশালা সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবীরা বাঁধ রক্ষার কাজে অংশ গ্রহন করেন। প্রাথমিক ভাবে সারি সারি বস্তা ও ইটের স্তুপ দিয়ে জোয়ারের ঢেউ রক্ষা করা হচ্ছে। সোমবার থেকে মূল বাঁধ বাধার কাজ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দীন, ভাতশালা বেড়িবাঁধ রক্ষা পরিষদের সভাপতি অনিকেত আলম, আবুল হোসেন, বাবলু বিশ্বাস, শিক্ষক এবাদুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

একই রকম সংবাদ সমূহ

ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি

মিঠুন সরকার, কৃষি প্রতিবেদক: প্রচলিত ফসল চাষের গণ্ডি পেরিয়ে দেশের কৃষকরা এখনবিস্তারিত পড়ুন

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপের দাবি মানছেন না তাহসিফের বাবা

ঢাকার তুরাগ নদের যে স্থান (রাজবাড়ী ঘাট) থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেবিস্তারিত পড়ুন

  • টঙ্গীর মাজার বস্তিতে একসঙ্গে যান তাহসিফ-দীপ, ফিরে আসেন একজন: পিবিআই
  • ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ : জিজ্ঞাসাবাদে দীপের দাবি
  • ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
  • বজ্রপাতে একসঙ্গে প্রাণ গেল ৬ জনের
  • জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল
  • একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড
  • ‘আমার ছেলে সাঁতার জানতো, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’: তাহসিফের বাবার শঙ্কা
  • দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
  • মোটরসাইকেলটি তাহসিফের কি না, চলছে যাচাই-বাছাই
  • ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
  • ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার
  • নিখোঁজের দিন দ্বীপের সঙ্গে বাসার নিচে তাহসিফ, সিসি ফুটেজে যা দেখা গেল