রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের কৃষ্ণনগর বন্ধন হসপিটালের উদ্বোধন

আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ প্রতিনিধি: “সেবা নিন, সুস্থ থাকুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত বন্ধন হসপিটালের উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানটি শনিবার (২৫ জানুয়ারী) সকালে কিষান মজদুর ইউনাইটেড একাডেমিক হাইস্কুল মাঠে বন্ধন হসপিটালের পরিচালক আলমগীর কবির এর সভাপতিত্বে হাফিজুর রহমান শিমুল ও আবু আলম তরফদারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, অফিসার ইনচার্জ (তদন্ত) হারুনার রশিদ মৃধা, উপজেলা সমবায় অফিসার আকরাম হোসেন, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওঃ মোশাররফ হোসাইন চৌধুরী, উপজেলা প্রেস ক্লাব সভাপতি সাইফুল বারী সফু, সা়ংবাদিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলী, মাস্টার আব্দুর রাজ্জাক, বিএনপির নেতা মোঃ আব্দুল আজিজ গাইন, মাস্টার আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা টি.এম গোলাম মহিউদ্দিন, মাস্টার রফিকুল ইসলাম, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এসময় বন্ধন হসপিটাল চত্বরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল। পরে হসপিটালের বিভিন্ন স্থান পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা

এবিএম কাইয়ুম রাজ : জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আহত ও শহীদদেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল

রাজনীতির মাঠে সুদিন-দুর্দিন আসে যায়। কিন্তু দলের দুঃসময়ে যারা রাজপথে থাকেন, মামলা-হামলাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা