বুধবার, নভেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় জলাবদ্ধতা নিয়ে সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত

তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : শনিবার (২৫ জানুয়ারি) সকালে তালা উত্তরণ আইডিআরটিতে জলবায়ু পরিবর্তন, জলাবদ্ধতা এবং পলি ব্যবস্থাপনা বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত হয়। উত্তরণ ও পানি কমিটি আয়োজিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম।

কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন খুলনার সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ নন্দীম ও উত্তরণের পরামর্শক অধ্যাপক হাসেম আলী ফকির। এ সময় মাল্টিমিডিয়ার মাধ্যমে কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন উত্তরণ কর্মকর্তা শেখ সেলিম আকতার স্বপন। উক্ত কর্মশালায় সাতক্ষীরার তালা ও পাটকেলঘাটা, যশোরের কেশবপুর এবং ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় তালা উপজেলার তেঁতুলিয়া, ইসলামকাটী, কুমিরা, তালা সদর, যশোরের কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি, হাসানপুর, মজিদপুর, সাগরদাাঁড়ি এবং ডুমুরিয়া উপজেলার আটলিয়া ও মাগুরাঘোনা ইউনিয়নের জলাবদ্ধতা এবং পানি নিষ্কাশনের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া জলবায়ু পরিবর্তন, জলাবদ্ধতা এবং পলি ব্যবস্থাপনা বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি নিয়ে কর্মশালায় আলোচনা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় এনসিটিএফের উদ্যোগে বর্ণাঢ্য শিশু সমাবেশ ও প্রতিযোগিতা

“শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলার রোভার স্কাউটসের ডে ক্যাম্প অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা রোভার স্কাউটস এর উদ্যোগে দিনব্যাপী ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকালবিস্তারিত পড়ুন

দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চারকুনি গ্রামে বাংলাদেশ জামায়াতেবিস্তারিত পড়ুন

  • সুন্দরবন, নদী ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সাতক্ষীরা, পরিবেশ রক্ষায় বাড়ছে উদ্বেগ
  • ​সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ
  • সাতক্ষীরায় দীর্ঘদিন পলাতক থাকার পর একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর
  • সাতক্ষীরায় বিধবার ডিসিআরকৃত জমি জবরদখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের পেটে ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্ট
  • আইনজীবীদের লাঞ্ছিত করার প্রতিবাদে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির তলবি সভা
  • বনদস্যু নির্মূল দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি
  • পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় আসামি কর্তৃক আইনজীবীকে হয়রানি ও হেয় করার অভিযোগ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর নিরাপদ সড়ক কর্মশালা
  • সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত: যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ