শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে সন্ত্রাসীর হাতুড়ির আঘাতে বিএনপি কর্মী যখম

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে আওয়ামীলীগ নেতা গামছা খলিলের নেতৃত্বে হাতুড়ি বাহিনীর হামলায় বিএনপি কর্মী পলাশ হাসপাতালে। হামলার ঘটনায় কালিগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন শারমিন সুলতানা।

অভিযোগ ও স্থানীয় সূত্রে যানাযায় , উপজেলার বিষ্ণুপুর গ্রামের শামসুর রহমান সরদারের ছেলে বিএনপির কর্মী রাশেদ সামস্ পলাশ (৫৫) গত ৩১ ডিসেম্বর বেলা সাড়ে ১১ টায় বাজারে যায় বাজার করতে। পূর্ব পরিকল্পিত ভাবে মৃত বদরুদ্দীন সরদারের ছেলে গামছা বাহিনীর প্রধান খলিল মেম্বারের নেতৃত্বে ২০/৩০ জন হাতুড়ি লোহার রড ও লাঠি সোটা নিয়ে হামলা করে পলাশের উপর। ব‍্যাপক পিটিয়ে রক্তাক্ত জখম করে তাকে মাটিতে ফেলে দেয়। এ সময়ে স্থানীয় ব্যবসায়ীরা প্রতিবাদ করলে খলিল মেম্বারসহ তার বাহিনীর সদস্যরা পালিয়ে যায়।

এদিকে মারাত্মক জখম হওয়া পলাশকে হাসপাতালে নিতে চাইলে আবারো বেপরোয়া হয়ে খলিল মেম্বার, জাহাঙ্গীর, মোস্তফা, আলতাফ, আশরাফুল, আবু ইউসুফ, তৈবুর রহমান, রফিকুল, ইকবাল, হাতুড়ি ইদ্রিস, মোল্লা মিলনসহ আরো অনেকে। এক পর্যায়ে থানা পুলিশ পলাশকে উদ্ধার করে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করে। তার মাথায় দায়ের কোপ ও হাতুড়ির আঘাতের জখমী আছে। এঘটনায় কালিগঞ্জ থানায় এজাহার দায়ের করেছে পলাশের বউ শারমিন সুলতানা। এবিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন উভয় পক্ষের পৃথক অভিযোগ পেয়েছি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে গাঁজাসহ নারী আটক

সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ রাশিদা বেগম নামে একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ভূমি অফিসের নায়েব আশরাফুজ্জামানের অবৈধ সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে মসজিদের জমি নিয়ে বিরোধ, কমিটির দাবি-জমি দখলের চেষ্টা
  • সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শি-শুকন্যাকে হ-ত্যার দায়ে আব্দুর রউফ সরদারকে মৃ-ত্যুদণ্ড
  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে তোহা বাজার রক্ষার দাবিতে মানববন্ধন
  • কালিগঞ্জে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র কর্তৃক গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ, চাল বরাদ্দ বাড়ানোর কথা জানালেন কাজী আলাউদ্দীন
  • কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান