শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জ সীমান্তে তিন নদীর মোহনায় নৌকা বাইচ প্রতিযোগিতা

সাতক্ষীরার কালিগঞ্জে সীমান্ত নদী কালিন্দী, ইছামতি ও কাঁকশিয়ালী নদীর মোহনায় জাঁকজমকপূর্ণ পরিবেশে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর যুব মিলনী সংঘের আয়োজনে অনুষ্ঠিত নৌকা বাইচে ১৫জন মাঝির নেতৃত্বে ১৫টি নৌকা অংশগ্রহণ করে।

তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই কামদেবপুরের মোশারাফ হোসেন কেনা মাঝির নৌকা চ্যাম্পিয়ন হয়েছে।
দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে একই এলাকার সিরাজুল ইসলাম মাঝি ও জামাল হোসেন।

শ্রেষ্ঠ মাঝি নির্বাচিত হয়েছেন ডালিম হোসেন।

প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অর্জনকারী মাঝিদের পুরস্কার হিসেবে দেয়া হয়েছে গরু, ছাগল ও ভেড়া।

কামদেবপুর যুব মিলনী সংঘের সভাপতি জয়দেব দাস ও সাধারণ সম্পাদক শেখ অজিবর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় এবং ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নুরমোহাম্মদ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডিএম সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম নাঈম, ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক আবুল হোসেন, নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ ফিরোজ কবির কাজল প্রমুখ।

নদীর দু’পাশে হাজার হাজার মানুষ আকর্ষণীয় এই নৌকা বাইচ উপভোগ করেন। হেমন্তের পড়ন্ত বিকেলে তিনটি শান্ত নদীর মোহনায় আনন্দ-উচ্ছ্বাসের ঢেউ তুলেছিল নৌকাবাইচ প্রতিযোগিতা।
তথ্যসূত্র:পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বারদহা বাজারে কিশোর রাফাত হোসেন (১৭) হত্যার রহস্য উদঘাটনবিস্তারিত পড়ুন

বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিভিন্ন অপরাধের ঘটনায় দায়ের হওয়া বিচারাধীন মামলাগুলোরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জে সঞ্জিব সরকার (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা