মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনার ডুমুরিয়ায় রাস্তার বাস বাড়ির ভিতরে ৷৷ মহিলা নিহত

খুলনার ডুমুরিয়া যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ছেড়ে বাড়ির ভিতর প্রবেশ করায় এক মহিলা নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকাল ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বরাতিয়া নামক স্থানে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ডুমুরিয়া উপজেলার বরাতিয়া গ্রামের নারায়ণ দাসের স্ত্রী পাতা রানী (৪৫) গোসল করার জন্য বাড়ি থেকে বের হয়ে সড়কের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন। পথিমধ্যে খুলনা থেকে ছেড়ে আসা যশোর-ব-১১-০১০৩ নম্বরের বেপরোয়া গতির যাত্রীবাহী বাসটি সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিল। এসময় অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভুল সাইডে এসে বাসটি বাড়ির ভিতর প্রবেশ করে। এতে পথচারী মহিলা পাতা রানী দাস বাসের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়৷

বাসটি রাস্তার পাশে নির্মল দাস ও কলম দাসের রান্নাঘর এবং গোয়ালঘরের ভিতর ঢুকে ভেঙে চুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

খবর পেয়ে ডুমুরিয়া থানা ও চুকনগর (খর্ণিয়া) হাইওয়ে থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে।

হাইওয়ে থানার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন

খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি কাজী আবদুল্লাহ, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহবিস্তারিত পড়ুন

খুলনার ফুলতলা উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনার ফুলতলা উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যেবিস্তারিত পড়ুন

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

  • নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী
  • শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী
  • খুলনার ডুমুরিয়ায় চায়ের দোকানে গুলি করে যুবককে হত্যা
  • বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক
  • খুলনায় শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান
  • একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড
  • বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটি ঘোষণা
  • এবার মেস থেকে তরুণীসহ সাতক্ষীরার তালার জামায়াত নেতার ছেলে আটক
  • তরুণদের অংশগ্রহণে খুলনায় তিন দিনব্যাপী ‘স্বাধীনতা প্রকল্প’ প্রশিক্ষণ
  • খুলনা বিশ্ববিদ্যালয়ে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা শীর্ষক সংলাপ