শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কৃষি বিজ্ঞানীদের আয়োজনে বিনেরপোতায় বিজয় দিবসের আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

শরীফুল্লাহ কায়সার সুমন, সাতক্ষীরা: ৫২ তম বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ পরমাণুু কৃষি গবেষণা ইনস্টিটিউট-বিনা সাতক্ষীরা উপ-কেন্দ্রের আয়োজেন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে মহান দিবস উদযাপন করা হয়েছে।

সকাল থেকে বিনা উপকেন্দ্রে কর্মকর্তা কর্মচারী ও অতিথিদের উপস্থিতিতে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন বিনা উপকেন্দ্রের ওআইসি মাজহারুল ইসলাম।

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে বিনা উপকেন্দ্রের সকল কর্মকর্তা কর্মচারী নিয়ে অনুষ্ঠিত হয় র‌্যালি। র‌্যালি শেষে বিনা প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনা উপকেন্দ্রের ওআইসি মাজহারুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তা মো: মশিউর রহমান ও মিলন কবির।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, চ্যানেল টোয়েন্টিফোর এর সাংবাদিক আমিনা বিলকিস ময়না। অনুষ্ঠানে আলোচনা করেন ফার্ম ম্যানেজার নায়েমা আক্তার, বৈজ্ঞানিক সহকারি তনুশ্রী কুন্ডু, মো: মিজানুর রহমান মিজান, এক টাকার খবরের সাতক্ষীরা প্রতিনিধি রাশেদ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক দৃষ্টিপাতের সাংবাদিক ও সরিষা চাষী ইমরান হোসেন।

দিনব্যাপী খেলাধুলায় অংশগ্রহণ করেন বিনা’র অফিস সহকারী সুকুমার বিশ্বাস, মো: জাহিদুল ইসলাম, কে এম খায়রুল বাসার, মো: মামুন হাওলাদার, মৃত্যুঞ্জয় ঢালী, মো: মিনারুল মোড়ল, তিথি কুন্ডু, আল ইমরান বিয়াদ, মো: মঞ্জুরুল হক মুন্না, কৌশিক সরকার প্রমুখ।

দিনভর নানান আয়োজনের পর দুপুরে মধ্যাহ্নভোজের আয়োজন শেষে পুরষ্কার বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান