সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেউ সিগারেট ধরালে তার দিকে সবাইকে তাকিয়ে থাকার নির্দেশ

হংকং শহরকে তামাকমুক্ত করার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এজন্য প্রথম একটি অভিনব পদক্ষেপ নেওয়া হয়েছে। আর তা হলো কেউ ধূমপান করলে তার দিকে সবাই নেতিবাচক সৃষ্টিতে তাকিয়ে তাকবেন।

এমনটি জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর লো চুং-মাউ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ধূমপান নিষিদ্ধ এলাকায় কেউ যদি সিগারেট ধরায়, সেখানে সবার উচিত ওই ব্যক্তির দিকে নেতিবাচক দৃষ্টিতে তাকানো। এতে ‘পাল্টা আঘাত’ করার সম্ভাবনা নেই।’
গত শুক্রবার আইন পরিষদের স্বাস্থ্য পরিষেবা প্যানেলের একটি সভায় তিনি বলেন, ‘সিগারেট সবার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। যখন ধূমপানমুক্ত এলাকায় লোকজনকে ধূমপান করতে দেখেন, এমনকি যদি কোনো আইন প্রয়োগকারী কর্মকর্তা তাৎক্ষণিকভাবে উপস্থিত না হন, আমরা ধূমপায়ীদের দিকে নেতিবাচক দৃষ্টিতে তাকাতে পারি।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘যখন কেউ রেস্তোরাঁয় সিগারেট টানে, তখন সেখানে থাকা প্রত্যেকেই সেই ব্যক্তির দিকে তাকাতে পারে। আমি বিশ্বাস করি না যে সেই ব্যক্তি রেস্তোরাঁয় থাকা সবাইকে পাল্টা আঘাত করার সাহস করবে। কারণ, তারা কেবল তাকিয়ে আছে।’

লো চুং-মাউ বলেন, ‘এই আচরণ শহরে একটি ‘ধূমপানমুক্ত সংস্কৃতি’ তৈরিতে সহায়তা করবে। একটি বাসস্টপে সারিবদ্ধভাবে দাঁড়ানোকে উদাহরণ হিসেবে নিন। কেউ বলবে না যে মানুষকে লাইনে দাঁড়াতে বাধ্য করার জন্য আইনের প্রয়োজন।’

সূত্র : স্কাই নিউজ

একই রকম সংবাদ সমূহ

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী