বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেন্দ্রে জালভোটের ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করা হবে: ইসি হাবিব

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোথাও জালভোটের প্রমাণ পেলে তাৎক্ষণিকভাবে প্রিসাইডিং, পোলিং, সহকারী প্রিসাইডিং অফিসারকে সাসপেন্ড করা হবে। এছাড়া চাকরিচ্যুত করার জন্য যা যা করা দরকার তাই করা হবে। তবে বর্তমানে এখন যারা প্রশাসন, আইনশৃঙ্খলা ও নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন, তারা সবাই পরীক্ষিত, তাদের দ্বারা কোনো অনিয়ম হবে না। এখন প্রার্থীদের ও গণমাধ্যমের সহযোগিতা দরকার। আমাকে সবাই আশ্বস্ত করছেন, তারাও সহযোগিতা করবেন।

বুধবার পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে আচরণবিধি ও অন্যান্য বিষয়ে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আহসান হাবিব খান বলেন, এখন ছবিযুক্ত ভোটার তালিকা রয়েছে। ছবি মিলিয়ে ভোটারদের ভোটকেন্দ্রে প্রবেশ করতে হবে। একজন ব্যক্তিও যেন না বলে, আমার ভোট আগেই দেওয়া হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে দায়িত্ব ভাগ করে নেন কোথাও যেন জালভোট না দেওয়া হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে বয়স্ক কমিশনাররা শুধু জীবনটা দেওয়া ছাড়া সব কিছু করছেন। দেশের বিভিন্ন প্রান্তে ছুটে চলছেন। সবার সহযোগিতায় বিশ্বের কাছে, নিজের বিবেকের কাছে প্রমাণ করতে পারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভবিষ্যতের জন্য অনুকরণীয়, অনুসরণীয় পাথেয় হয়ে থাকে যেন।

বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- বরিশাল অতিরিক্ত ডিআইজি মো. শহিদুল্লাহ, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কুতুবুল আলম, পটুয়াখালী পুলিশ সুপার সাইদুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খানসহ পটুয়াখালী ও বরগুনা জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

একই রকম সংবাদ সমূহ

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুদের শৈশব হতেবিস্তারিত পড়ুন

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • ২২ অক্টোবর ছুটি অনুমোদন, পূজায় টানা ৫ দিনের ছুটি
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী