বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুবনীতি বাস্তবায়নে সাতক্ষীরায় নাগরিক প্লাটফর্ম গঠন

এস এম ফারুক হোসেন: যুবনীতি বাস্তবায়নে সাতক্ষীরায় ৩০ সদস্য বিশিষ্ট নাগরিক প্লাটফর্ম গঠন করা হয়েছে।
রূপান্তরের আয়োজনে দাতা সংস্থা সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে বুধবার সকাল ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আস্থা প্রকল্পের ক্লাস্টার কো-অর্ডিনেটর শেখ জার্জিস উল্লাহ তিনি সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন।
প্রকল্পের ফিল্ড অফিসার বিপুল রায়ের সঞ্চালনায় সভায় অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আশিষ কুমার মন্ডল ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ।
অনুষ্ঠানে সাংবাদিক, উন্নয়নকর্মী, সাংস্কৃতিক কর্মী, শিক্ষক, আইনজীবী, সমাজকর্মী ও মানবাধিকারকর্মীরা অংশগ্রহন করেন।
সভার শুরুতে পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রকল্পের সারসংক্ষেপ তুলে ধরেন জেলা সমন্বয়কারী মাসুদ রানা।
সভায় বক্তব্য দেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর সবুর, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, প্রেরনকারী নির্বাহী পরিচালক শ্বম্পা গোস্বামী, সাংবাদিক কল্যান ব্যানার্জী, এম কামরুজ্জামান, ফারুক মাহবুবুর রহমান, নাজমুল আলম মুন্না, মুস্তাফিজুর রহমান উজ্জ্বল, এস এম ফারুক হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্বে এডভোকেট শাহনাজ পারভীন মিলিকে আহ্বায়ক, অসীম চক্রবর্তী ও শেখ সিদ্দিকুর রহমানকে যুগ্ম-আহবায়ক করে নাগরিক প্লাটফর্ম কমিটি গঠন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর বাজার জামে মসজিদের ৭০ হাজার টাকা চুরি করারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
  • সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী